চরচা প্রতিবেদক

বাংলাদেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ ফের ৩৪ বিলিয়ন ডলার ছাড়িয়েছে। বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ তথ্য অনুযায়ী, গতকাল মঙ্গলবার পর্যন্ত দেশের মোট বা গ্রস রিজার্ভ দাঁড়িয়েছে ৩৪ দশমিক ৩৪ বিলিয়ন মার্কিন ডলারে।
অন্যদিকে আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) বিপিএম-৬ পদ্ধতিতে হিসাব করা ব্যবহারযোগ্য রিজার্ভ রয়েছে ২৯ দশমিক ৬৫ বিলিয়ন ডলার।
বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তারা জানিয়েছেন, প্রবাসী আয় বৃদ্ধি, রপ্তানি আয় স্থিতিশীল থাকা এবং বৈদেশিক মুদ্রা ব্যবস্থাপনায় নেওয়া বিভিন্ন উদ্যোগের কারণে রিজার্ভ পরিস্থিতি বর্তমানে স্থিতিশীল রয়েছে।