Advertisement Banner

ইসলামাবাদে ইরান-যুক্তরাষ্ট্র সরাসরি আলোচনা শুরু

চরচা ডেস্ক
চরচা ডেস্ক
ইসলামাবাদে ইরান-যুক্তরাষ্ট্র সরাসরি আলোচনা শুরু
ইরান-আমেরিকার পতাকা। ছবি: রয়টার্স

দীর্ঘ উত্তেজনা ও সংঘাতের পর অবশেষে পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে মুখোমুখি বসেছে ইরান ও যুক্তরাষ্ট্রের প্রতিনিধি দল। আল-জাজিরা জানিয়েছে, মধ্যপ্রাচ্যে শান্তি ফিরিয়ে আনার লক্ষ্যে আজ শনিবার এই ঐতিহাসিক আলোচনা শুরু হয়েছে। ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যমও এই খবরের সত্যতা নিশ্চিত করেছে।

মার্কিন প্রতিনিধি দলের নেতৃত্বে রয়েছেন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স। অন্যদিকে ইরানের পক্ষে আলোচনায় অংশ নিচ্ছেন দেশটির পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাকের কলিবাফ ও পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি।

পাকিস্তান এই আলোচনার প্রধান মধ্যস্থতাকারী হিসেবে কাজ করছে। প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ ও সেনাপ্রধান জেনারেল আসিম মুনির উভয় পক্ষের সাথে পৃথক বৈঠক শেষে এই আলোচনার আনুষ্ঠানিকতা শুরু করেন।

যুদ্ধবিরতি স্থায়ী করা, লোহিত সাগর ও হরমুজ প্রণালীতে নৌ-চলাচল স্বাভাবিক করা এবং ইরানের জব্দকৃত অর্থ ফেরত দেওয়ার বিষয়গুলো টেবিলের শীর্ষে রয়েছে বলে ধারণা করা হচ্ছে।

ইরানি প্রতিনিধি দল আলোচনার শুরুতে জানিয়েছে, লেবানন ও গাজায় হামলা বন্ধ এবং ইরানের অর্থনৈতিক অবরোধ শিথিল করাই তাদের প্রধান শর্ত। বিশ্বব্যাপী তেলের বাজার ও আঞ্চলিক স্থিতিশীলতার জন্য এই আলোচনার ফলাফলের দিকে তাকিয়ে আছে গোটা বিশ্ব।

সম্পর্কিত