দুই আসনেই জয় তারেক রহমানের

চরচা প্রতিবেদক
চরচা প্রতিবেদক
দুই আসনেই জয় তারেক রহমানের
তারেক রহমান। ছবি: বিএনপির মিডিয়া সেল

ত্রয়োদশ সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করা দুই আসনেই জয় পেয়েছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান।

বৃহস্পতিবারের ভোটে বগুড়া-৬ আসনে বড় ব্যবধানে জয়ী হলেও রাজধানীর ঢাকা-১৭ আসনে শক্ত প্রতিদ্বন্দ্বিতার মুখে পড়েন তিনি। ওই প্রতিপক্ষ জামায়াতের প্রার্থীর বিরুদ্ধে জয় পেয়েছেন চার হাজার ৩৯৯ ভোটে।

রিটার্নিং কর্মকর্তার ঘোষণা করার ফলাফল বলছে, ঢাকা-১৭ আসনে ধানের শীষ প্রতীকে তারেক রহমান পেয়েছেন ৭২ হাজার ৬৯৯ ভোট। দাঁড়িপাল্লা প্রতীকে স ম খালিদুজ্জামান পেয়েছেন ৬৮ হাজার ৩০০ ভোট।

এই আসনের মোট ভোটার সংখ্যা ৩ লাখ ৩৩ হাজার ৮১৩ জন। এর মধ্যে ৪৪ দশমিক ৩০ শতাংশ ভোটার ভোট দিয়েছেন।

বগুড়া-৬ (সদর) আসনে বিএনপির চেয়ারম্যান বড় ব্যবধানে জয়ী হয়েছেন। এই আসনে তারেক রহমান পেয়েছেন দুই লাখ ১৬ হাজার ২৮৪ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতের আবিদুর রহমান সোহেল পেয়েছেন ৯৭ হাজার ৬২৬ ভোট।

তারেক রহমান ১ লাখ ১৮ হাজার ৬৫৮ ভোট বেশি পেয়ে জয়লাভ করেছেন।

সম্পর্কিত