চরচা ডেস্ক

‘চৌরঙ্গী’, ‘সীমাবদ্ধ’ ‘জন অরণ্য’-এর মতো জনপ্রিয় উপন্যাসের লেখক শংকর মারা গেছেন।
ভারতের বাংলা সংবাদপত্র আনন্দবাজার জানিয়েছে, ৯৩ বছর বয়সী শংকর একাধিক শারীরিক সমস্যা নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন। চিকিৎসাধীন অবস্থায় আজ শুক্রবার বেলা পৌনে ১টার দিকে মৃত্যু হয় তার।
দাপ্তরিক নাম মণিশংকর মুখোপাধ্যায় হলেও তিনি পরিচিত ছিলেন ‘শংকর’ নামে।
১৯৩৩ সালের ৭ ডিসেম্বর বাংলাদেশের যশোর জেলায় জন্ম শংকরের। ১৯৫৫ সালে তার প্রথম বই প্রকাশিত হয়। ‘কত অজানারে’ উপন্যাসের জন্য জনপ্রিয়তা পান তিনি। তার উপন্যাস অবলম্বনে তৈরি ১৯৬৮ সালে মুক্তিপ্রাপ্ত ‘চৌরঙ্গী’ চলচ্চিত্র শংকরের জনপ্রিয়তা আরও বাড়িয়ে দেয়।
এছাড়াও তিনি লিখেছেন, ‘চরণ ছুঁয়ে যাই’, ‘অচেনা অজানা বিবেকানন্দ’ ইত্যাদি। তার ‘সীমাবদ্ধ’ ও ‘জন অরণ্য’ উপন্যাস দু’টির চিত্ররূপ দিয়েছিলেন সত্যজিৎ রায়।