Advertisement Banner

কদমতলীতে ফোম কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ৫ ইউনিট

চরচা প্রতিবেদক
চরচা প্রতিবেদক
কদমতলীতে ফোম কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ৫ ইউনিট
কেরানীগঞ্জের ফোম কারখানায় আগুন। ছবি: সংগৃহীত

রাজধানীর কেরানীগঞ্জের কদমতলী এলাকার সাদ্দাম মার্কেটে একটি ফোম কারখানায় আগুন লেগেছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট কাজ করছে।

আজ শুক্রবার বিকেল সাড়ে ৫টার দিকে এ ঘটনা ঘটে।

ফায়ার সার্ভিস সদর দপ্তরের কন্ট্রোল রুমের ডিউটি অফিসার রোজিনা আক্তার জানান, বিকেল ৫টা ২৪ মিনিটে আগুন লাগার খবর পেয়ে ঘটনাস্থলে ইউনিট পাঠানো হয়। পরে ৫টা ৪৩ মিনিটে প্রথম দুটি ইউনিট পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে।

রোজিনা আক্তার আরও জানান, বর্তমানে আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট কাজ করছে এবং আরও একটি ইউনিট ঘটনাস্থলে যাওয়ার পথে রয়েছে।

প্রাথমিকভাবে আগুন লাগার কারণ বা কোনো হতাহতের তথ্য জানাতে পারেনি ফায়ার সার্ভিস।

সম্পর্কিত