চরচা ডেস্ক

জেন-জি আন্দোলনে ক্ষমতাচ্যুত নেপালের সাবেক প্রধানমন্ত্রী কেপি শর্মা অলিকে গ্রেপ্তার করেছে দেশটির পুলিশ। গত বছরের আন্দোলেনে দমন-পীড়নের সঙ্গে জড়িত থাকার অভিযোগে স্থানীয় সময় আজ শনিবার তাকে গ্রেপ্তার করা হয়।
ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।
গত সেপ্টেম্বরে জেন-জি আন্দোলনে প্রায় ৭০ জনেরও বেশি মানুষ নিহত হন। সামাজিক যোগাযোগমাধ্যমে নিষেধাজ্ঞার কারণে শুরু হওয়া এই আন্দোলন পরে দুর্নীতি ও দুর্বল অর্থনৈতিক পরিস্থিতির বিরুদ্ধে দীর্ঘদিনের ক্ষোভে রূপ নেয়। বিক্ষোভকারীদের অনেকেই পুলিশের গুলিতে নিহত হন।
দেশটির পুলিশের মুখপাত্র ওম অধিকারী অলি এবং তার স্বরাষ্ট্রমন্ত্রী রমেশ লেখকের গ্রেপ্তার হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।
চলতি বছর ৫ মার্চের সংসদ নির্বাচনে জয়ী হয়েছেন র্যাপার থেকে রাজনীতিবিদ হওয়া বালেন্দ্র শাহ। গত শুক্রবার প্রধানমন্ত্রী হিসেবে তিনি শপথ নিয়েছেন। অলি সরকারের পতনের পর এটিই ছিল প্রথম নির্বাচন। নতুন সরকার শপথ নেওয়ার একদিন পরই অলিকে গ্রেপ্তার করা হয়েছে।
অলির গ্রেপ্তারের পর ইনস্টাগ্রামে নতুন স্বরাষ্ট্রমন্ত্রী সুদান গুরুং লিখেছেন, “আইনের ঊর্ধ্বে কেউ নয়। এটি কারও বিরুদ্ধে প্রতিশোধ নয়, বরং ন্যায়বিচারের শুরু মাত্র।”