চরচা প্রতিবেদক

রাজধানীর কলাবাগান থানার রাকিবুল হাসান সরকার নামের এক উপ-পরিদর্শক (এসআই) নিখোঁজের ঘটনা ঘটেছে। গত মঙ্গলবার বিকাল থেকে তার কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না বলে জানিয়েছে পুলিশ। এ ঘটনায় থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে।
পুলিশ সূত্রে জানা যায়, ওই দিন রাতেই কলাবাগান থানায় তার ডিউটিতে যোগ দেওয়ার কথা ছিল। সেদিন বিকাল সাড়ে পাঁচটার দিকে কাঁঠালবাগান এলাকার একটি অস্থায়ী ব্যারাক থেকে সিভিল পোশাকে বের হন রাকিবুল। এরপর থেকেই তিনি নিখোঁজ। তার ব্যবহৃত মোবাইল ফোনটিও বন্ধ পাওয়া যাচ্ছে।
রাকিবুলের বাড়ি গাজীপুরের শ্রীপুর উপজেলার বাপতা গ্রামে। তার বাবার নাম মাইজ উদ্দিন সরকার।
কলাবাগান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফজলে আশিক জানান, নিখোঁজ হওয়ার রাতেই জিডি করা হয়েছে।
ফজলে আশিক বলেন, “ব্যারাক থেকে বের হওয়ার সময় রাকিবুলের সঙ্গে কোনো গুরুত্বপূর্ণ জিনিসপত্র ছিল না–শুধু মোবাইল ফোন ছিল। সর্বশেষ তার মোবাইলের অবস্থান কলাবাগান এলাকাতেই পাওয়া গেছে। ধারণা করা হচ্ছে, তিনি বের হওয়ার আগেই ফোনটি বন্ধ করে দেন।”
ওসি আরও জানান, বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। দেশের সব থানায় এ বিষয়ে বার্তা পাঠানো হয়েছে।
পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে, এর আগেও তিনি একবার নিখোঁজ হয়েছিলেন।