ঢাকা-১২ আসনে জয়ী জামায়াতের সাইফুল

চরচা প্রতিবেদক
চরচা প্রতিবেদক
ঢাকা-১২ আসনে জয়ী জামায়াতের সাইফুল
সাইফুল আলম খান মিলন। ছবি: বাসস

ঢাকা-১২ আসনে বিএনপির জোটের প্রার্থী ও বিদ্রোহী স্বতন্ত্র প্রার্থীকে হারিয়ে জিতেছেন জামায়াতের প্রার্থী মো. সাইফুল আলম খান মিলন। দাঁড়িপাল্লা প্রতীকে এ আসনে তিনি ৫৩ হাজার ৭৭৩ ভোট পেয়েছেন।

সাইফুল আলম মিলনের নিকটতম প্রতিদ্বন্দ্বী বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টির কোদাল প্রতীকের প্রার্থী সাইফুল হক। বিএনপি জোটের এই প্রার্থী পেয়েছেন ৩০ হাজার ৯৬৩ ভোট।

আজ শুক্রবার সকালে ঢাকার রিটার্নিং কর্মকর্তা শরফ উদ্দিন আহমেদ চৌধুরী এ ফল ঘোষণা করেন।

তৃতীয় অবস্থানে থাকা ফুটবল প্রতীকের স্বতন্ত্র প্রার্থী সাইফুল আলম নীরব পেয়েছেন ২৯ হাজার ৮৬৯ ভোট। ঢাকা মহানগর উত্তর বিএনপির সাবেক এই আহ্বায়ক বিএনপি থেকে মনোনয়ন না পেয়ে স্বতন্ত্র হিসেবে নির্বাচন করেছেন।

সাইফুল হক ও সাইফুল আলমের (স্বতন্ত্র) যৌথ ভোট জামায়াত প্রার্থী সাইফুলের চেয়ে বেশি, ৬০ হাজার ৮৩২টি।

ঢাকা-১২ আসনে মোট ভোটার ছিল তিন লাখ ৩৩ হাজার ৩১৮ জন। এর মধ্যে ভোট দিয়েছেন এক লাখ ২৪ হাজার ৭১২ জন। ভোট বাতিল হয়েছে দুই হাজার ৪৪৪টি। বৈধ ভোট ছিল এক লাখ ২২ হাজার ২৬৮টি।

সম্পর্কিত