Advertisement Banner

১৮ বছর যা ছিল না, সেসব ফেরত আনব: মাহদী আমিন

চরচা প্রতিবেদক
চরচা প্রতিবেদক
১৮ বছর যা ছিল না, সেসব ফেরত আনব: মাহদী আমিন
মাহদী আমিন। ছবি: ফেসবুক

প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও তার কার্যালয়ের মুখপাত্র মাহদী আমিন বলেছেন, “এমন একটা বাংলাদেশ গড়ে তুলব আমরা, যেখানে স্বচ্ছতা থাকবে, জবাবদিহিতা থাকবে। যা কিছু গত ১৮ বছরে ছিল না, সে জিনিসগুলো আবার ফেরত আসবে। মানুষের বাক স্বাধীনতা থাকবে। আইনের অনুশাসন থাকবে। এমন একটা বাংলাদেশ, যেখানে সমালোচনা করার অধিকার থাকবে, যৌক্তিক এবং বাস্তবসম্মত যেকোনো সমালোচনা থাকবে।”

রাজধানীর আগারগাঁওয়ের এনজিও বিষয়ক ব্যুরোতে ‘পরিবেশ সংরক্ষণ ও টেকসই উন্নয়নে বৃক্ষরোপণ: এনজিওর ভূমিকা’ শীর্ষক মতবিনিময় সভায় মাহদী আমিন এসব কথা বলেন।

মাহদী আমিন বলেন, “আমরা সবাই মিলে তো সেই বাংলাদেশ গড়ে তুলতে চাই, যেখানে আমাদের ভিন্নতা থাকবে। আমরা যদি সবাই মনে করি, যেটা বাংলাদেশের জন্য ভালো, আমরা গণতন্ত্রকামী সবাই মিলে সেটা করব। তাহলে কিন্তু আমাদের রাজনৈতিক আদর্শিক ভিন্নতা এখানে কোনো গুরুত্ব পাবে না।”

একসঙ্গে কাজ করার সুযোগ আছে উল্লেখ করে প্রধানমন্ত্রীর উপদেষ্টা বলেন, “আমরা বুঝি, এখানে যারা রয়েছে, সব পারফরমেন্স কিন্তু একরকম না। কেউ খুব ভালো করছেন, তার বিরুদ্ধে কিছু অভিযোগ আছে। কেউ হয়তো আরও খারাপ করছেন। যে কোনো ইন্ডাস্ট্রিতে যেকোনো ট্রেডে প্রত্যেকটা জায়গায় ভিন্নতা থাকবে। এই ভিন্নতাকে আমরা উপলব্ধি করি।”

প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র বলেন, “বিশ্বের বিভিন্ন দেশে আমরা যখন বাংলাদেশের গৌরবের কথা বলি, বাংলাদেশের পরিচিতির কথা বলি, এনজিওর কিন্তু অনেক বড় ভূমিকা রয়েছে। কিছু কিছু এনজিও একটা বড় ধরনের প্রভাব বা পরিচিতি বিস্তার করেছে। বাংলাদেশে যেসব এনজিও রয়েছে সেখানে কিন্তু বিশ্বের অনেক দেশ থেকে সহযোগিতা আসে। অর্থাৎ এনজিও সেক্টরে আপনারা যারা কাজ করছেন, আপনাদের সম্মিলিত একটা বড় অর্জন রয়েছে।”

সম্পর্কিত