চরচা প্রতিবেদক

রাজধানীর গুলশানে প্রধানমন্ত্রীর বাসভবনের সামনে অবস্থান করায় ছয়জনকে আটক করে থানায় নিয়ে গেছে পুলিশ। তাদের মধ্যে পাঁচজন নারী ও একজন পুরুষ রয়েছে। আজ শনিবার সন্ধ্যা পৌনে ৭টার দিকে তাদের আটক করে থানায় নিয়ে যায় গুলশান থানা পুলিশ।
বিষয়টি নিশ্চিত করে গুলশান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাকিবুল হাসান বলেন, আটক ব্যক্তিরা পেশায় ভিক্ষুক। তারা প্রধানমন্ত্রীর কাছে সহযোগিতা চাওয়ার জন্য অবস্থান করছিল। প্রধানমন্ত্রীর বাসভবনের সামনে দায়িত্বরত বিভিন্ন নিরাপত্তা সংস্থার সদস্যরা তাদের বুঝিয়ে সরিয়ে দেওয়ার চেষ্টা করলেও তারা সরে যেতে রাজি হননি। পরে দায়িত্বে থাকা এসএসএফ বিষয়টি গুলশান থানাকে অবহিত করলে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তাদের আটক করে থানায় নিয়ে যায়।
আটক ব্যক্তিরা হলেন—খোদা বক্স আক্তার (২৬), খাদিজা বেগম (৪০), খাদিজা বেগম (৩৫), সাহেদা বেগম (৪৮), রিনা আক্তার (৪৮) ও মোহাম্মদ সিদ্দিক (৪০)।
ওসি জানিয়েছে, আটক ব্যক্তিদের স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।