Advertisement Banner

মাদরাসার আবাসিক কক্ষে দুই শিক্ষার্থীর মারামারি, নিহত ১

চরচা প্রতিবেদক
চরচা প্রতিবেদক
মাদরাসার আবাসিক কক্ষে দুই শিক্ষার্থীর মারামারি, নিহত ১
ফাইল ছবি

ঢাকার সাভারে শরিয়াতুল কোরআন মাদরাসার আবাসিক কক্ষে দুই শিক্ষার্থীরর মারামারিতে এক শিক্ষার্থী নিহত হয়েছে। নিহত শিক্ষার্থীর নাম গোলাম রহিম (১৩)।

গতকাল মঙ্গলবার দিবাগত রাত ১১টার কিছু সময় পর এ ঘটনা ঘটে। পরে গুরুতর আহত অবস্থায় রহিমকে প্রথমে স্থানীয় হাসপাতালে নেওয়া হয়। পরে অবস্থার অবনতি হলে বুধবার ভোর সাড়ে ৪টার দিকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

জানা গেছে, আমিরুল ইসলামের ছেলে গোলাম রহিমের বাড়ি সাভারের জাদুরচর গ্রামে।

রহিমের বড় ভাই রাব্বি বলেন, ‘‘রাত ১১টার দিকে আবাসিক কক্ষে রহিমের সঙ্গে অন্য এক ছাত্রের কথা কাটাকাটি হয়। একপর্যায়ে তা হাতাহাতিতে রূপ নিলে রহিম গুরুতর আহত হয়। পরে মাদরাসার শিক্ষকরা রহিমকে উদ্ধার করে প্রথমে স্থানীয় হাসপাতালে নিয়ে যায় এবং সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য ঢামেকে পাঠানো হলে চিকিৎসক আমার ভাইকে মৃত ঘোষণা করেন।’’

ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক চিকিৎসকের বরাত দিয়ে মৃত্যুর তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে এবং বিষয়টি সংশ্লিষ্ট থানা-পুলিশকে জানানো হয়েছে।

সম্পর্কিত