Advertisement Banner

যুক্তরাষ্ট্রে নিখোঁজ পিএইচডি শিক্ষার্থী বৃষ্টিও বেঁচে নেই

চরচা ডেস্ক
চরচা ডেস্ক
যুক্তরাষ্ট্রে নিখোঁজ পিএইচডি শিক্ষার্থী বৃষ্টিও বেঁচে নেই
জামিল আহমেদ লিমন ও নাহিদা এস বৃষ্টি। ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা অঙ্গরাজ্যে নিখোঁজ বাংলাদেশি শিক্ষার্থী নাহিদা সুলতানা বৃষ্টিও আর বেঁচে নেই। সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে এ তথ্য জানিয়েছেন নাহিদার ভাই জাহিদ হাসান প্রান্ত।

এর আগে গতকাল শুক্রবার নিখোঁজ আরেক বাংলাদেশি পিএইচডি শিক্ষার্থী জামিল আহমেদ লিমনের (২৭) মরদেহ উদ্ধার করে ফ্লোরিডার স্থানীয় পুলিশ।

জামিল আহমেদ লিমন ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডায় ভূগোল, পরিবেশবিজ্ঞান ও নীতি বিষয়ে পিএইচডি করছিলেন। নাহিদা ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডায় কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং বিষয়ে পিএইচডি করছেন।

হিলসবরো কাউন্টি শেরিফের (পুলিশ) কার্যালয় জানিয়েছে, জামিলের রুমমেট হিশাম আবুঘরবেহ (২৬) নামের একজনকে গ্রেপ্তার করা হয়েছে। তাকে জিজ্ঞাসাবাদের পর শুক্রবার ফ্লোরিডার হাওয়ার্ড ফ্রাঙ্কল্যান্ড ব্রিজ এলাকা থেকে জামিলের মরদেহ উদ্ধার করা হয়।

পুলিশ বিভাগের তথ্য অনুযায়ী, জামিল ও নাহিদাকে সর্বশেষ ১৬ এপ্রিল দেখা গিয়েছিল। সেদিন জামিলকে সর্বশেষ দেখা যায় সকাল ৯টার দিকে, বিশ্ববিদ্যালয়ের কাছে তার ছাত্রাবাসে। অন্যদিকে নাহিদাকে সর্বশেষ দেখা যায় সেদিন সকাল ১০টার দিকে, বিশ্ববিদ্যালয়ের ন্যাচারাল অ্যান্ড এনভায়রনমেন্টাল সায়েন্সেস ভবনে।

সম্পর্কিত