Chaarcha Logo
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১১ অক্টোবর, ২০২৬
১১ অক্টোবর, ২০২৬
Chaarcha logo
সংক্ষেপেকানেক্টম্যাগাজিন

আমরা

আমাদের সম্পর্কেযোগাযোগবিধিনিষেধ ও শর্তাবলিগোপনীয়তার নীতি
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১১ অক্টোবর, ২০২৬
১১ অক্টোবর, ২০২৬
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
Chaarcha logo
সর্বশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
আমরা
  • আমাদের সম্পর্কে
  • যোগাযোগ
  • বিধিনিষেধ ও শর্তাবলি
  • গোপনীয়তার নীতি
এক্সপ্লেইনারবিশ্লেষণ

সম্পাদক: সোহরাব হাসান, প্রিন্টার্স বিল্ডিং (লেভেল–১৪), ৫ রাজউক অ্যাভিনিউ, মতিঝিল বাণিজ্যিক এলাকা, ঢাকা–১০০০, বাংলাদেশ

|

স্বত্ব © চরচা

Chaarcha Logo
> সংক্ষেপে

শিশুদের জন্য এই প্রথম ম্যালেরিয়ার ওষুধ অনুমোদন, নাম কী

চরচা ডেস্ক

চরচা ডেস্ক

প্রকাশ : ২৫ এপ্রিল ২০২৬, ১৭: ২১
শিশুদের জন্য এই প্রথম ম্যালেরিয়ার ওষুধ অনুমোদন, নাম কী

নবজাতক ও শিশুদের ম্যালেরিয়া চিকিৎসার জন্য প্রথমবারের মতো একটি ওষুধকে প্রাথমিক অনুমোদন (প্রিকোয়ালিফিকেশন) দিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)। ‘আর্টেমেথার-লুমফ্যান্ট্রিন’ নামের এই অ্যান্টিম্যালেরিয়াল ওষুধটি ম্যালেরিয়া মোকাবিলায় শিশুদের জন্য বিশেষভাবে তৈরি।

Advertisement

গতকাল শুক্রবার এক বিবৃতিতে ডব্লিউএইচও জানায়, “প্রিকোয়ালিফিকেশন প্রাপ্তির অর্থ হলো-এই ওষুধটির গুণমান, সুরক্ষা এবং কার্যকারিতা যাচাই করে আন্তর্জাতিক মানের জন্য ‘উপযুক্ত’ হিসেবে স্বীকৃতি দেওয়া হয়েছে।”

এতদিন শিশুদের ক্ষেত্রে বড়দের জন্য তৈরি ওষুধ ব্যবহার করতে হতো। ফলে সঠিক মাত্রা নির্ধারণে সমস্যা এবং পার্শ্বপ্রতিক্রিয়ার ঝুঁকি ছিল।

বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রধান টেড্রোস আধানম গেব্রেয়াসুস বলেন, “শত শত বছর ধরে ম্যালেরিয়া বাবা-মায়ের কোল খালি করেছে এবং বিভিন্ন জনপদ থেকে স্বাস্থ্য, সমৃদ্ধি ও আশা কেড়ে নিয়েছে।”

Advertisement
Advertisement
Advertisement

তিনি আরও বলেন, “তবে আজ সেই পরিস্থিতির পরিবর্তন হচ্ছে। নতুন টিকা, রোগ নির্ণয়ের পরীক্ষা, উন্নত মশার নেট এবং শিশুদের উপযোগী কার্যকর ওষুধ এই ধারা বদলে দিতে সাহায্য করছে। আমাদের জীবদ্দশায় ম্যালেরিয়া নির্মূল করা আর কেবল স্বপ্ন নয়–এটি এখন একটি বাস্তব সম্ভাবনা। তবে এর জন্য টেকসই রাজনৈতিক ও আর্থিক অঙ্গীকার প্রয়োজন। এখন আমরা এটি করতে পারি এবং আমাদের তা অবশ্যই করতে হবে।”

বিশ্ব স্বাস্থ্য সংস্থার তথ্য অনুযায়ী, ২০২৪ সালে ৮০ দেশে প্রায় ২৮ কোটি ২০ লাখ মানুষ ম্যালেরিয়ায় আক্রান্ত হয় এবং মারা যায় প্রায় ৬ লাখ ১০ হাজার মানুষ। এর ৯৫ শতাংশই আফ্রিকায় এবং মৃত্যুর বড় অংশ পাঁচ বছরের কম বয়সী শিশুদের মধ্যে।

সংস্থাটি বলছে, শরীরে ম্যালেরিয়ার জীবাণুর বিরুদ্ধে ওষুধের কার্যকারিতা কমে যাওয়া, কীটনাশকের প্রভাব কমে যাওয়া, রোগ নির্ণয়ে ব্যর্থতা এবং বিদেশি সহায়তায় ব্যাপক ঘাটতির কারণে ম্যালেরিয়া বিরোধী লড়াই বাধাগ্রস্ত হচ্ছে।

ডব্লিউএইচও আরও জানায়, এই নতুন অনুমোদনের ফলে সরকারি পর্যায়ে ওষুধ সংগ্রহ সহজ হবে, যা আফ্রিকার ম্যালেরিয়া-প্রবণ অঞ্চলে প্রতি বছর জন্ম নেওয়া প্রায় ৩ কোটি শিশুর চিকিৎসা নিশ্চিত করতে সহায়তা করবে।

বিশ্বজুড়ে ৭০ শতাংশ দেশেরই ওষুধ, টিকা বা চিকিৎসা সরঞ্জামের মান যাচাই করার মতো নিয়ন্ত্রণ ব্যবস্থা নেই।

বিষয়: বিশ্ব স্বাস্থ্য সংস্থাডব্লিউএইচওচিকিৎসাওষুধশিশুনবজাতকম্যালেরিয়া
Advertisement
সর্বশেষ
  • ১

    ইউপি নির্বাচন: জানুয়ারি থেকে শুরু পাঁচ ধাপের ভোট

  • ২

    সদস্যদের রাতে একা চলাচলে নিষেধাজ্ঞার বিষয়ে যা বলছে খুলনা পুলিশ

  • ৩

    বাল্যবিয়ের কারণে কোনো কন্যার স্বপ্ন যেন থমকে না যায়: প্রধানমন্ত্রী

  • ৪

    রাশিয়া ৬০ দিনের যুদ্ধবিরতিতে রাজি হলে ইউক্রেনে নির্বাচন আয়োজন করবেন: এবিসিকে জেলেনস্কি

  • ৫

    রাশিয়া হামলা বন্ধ করলে তেল শোধনাগারে হামলা বন্ধ করবে ইউক্রেন: জেলেনস্কি

সম্পর্কিত
  • সদস্যদের রাতে একা চলাচলে নিষেধাজ্ঞার বিষয়ে যা বলছে খুলনা পুলিশ

    সদস্যদের রাতে একা চলাচলে নিষেধাজ্ঞার বিষয়ে যা বলছে খুলনা পুলিশ

    পুলিশ পরিদর্শক মো. শাহ আলমের ওপর ছিনতাইকারীদের হামলার পর জারি করা সতর্কতামূলক নির্দেশনার বিষয়ে ব্যাখ্যা দিয়েছে খুলনা জেলা পুলিশ সুপারের দপ্তর। পুলিশ প্রশাসন স্পষ্ট করেছে, নির্দেশনামূলক চিঠিটি সম্পূর্ণভাবে সদস্যদের অভ্যন্তরীণ নিরাপত্তা ও সচেতনতা বৃদ্ধির উদ্দেশ্যে জারি করা হয়েছিল

  • বাল্যবিয়ের কারণে কোনো কন্যার স্বপ্ন যেন থমকে না যায়: প্রধানমন্ত্রী

    বাল্যবিয়ের কারণে কোনো কন্যার স্বপ্ন যেন থমকে না যায়: প্রধানমন্ত্রী

    বাল্যবিয়ে, বৈষম্য বা নিরাপত্তাহীনতার কারণে দেশের কোনো কন্যাসন্তানের স্বপ্ন যেন মাঝপথে থমকে না যায়, তা নিশ্চিতে সরকার সম্পূর্ণ প্রতিশ্রুতিবদ্ধ বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

  • রাশিয়া ৬০ দিনের যুদ্ধবিরতিতে রাজি হলে ইউক্রেনে নির্বাচন আয়োজন করবেন: এবিসিকে জেলেনস্কি

    রাশিয়া ৬০ দিনের যুদ্ধবিরতিতে রাজি হলে ইউক্রেনে নির্বাচন আয়োজন করবেন: এবিসিকে জেলেনস্কি

    এবিসি টেলিভিশনের ‘দিস উইক’ অনুষ্ঠানে জেলেনস্কি বলেন, “দয়া করে পুতিনকে বলুন, আমাদের দুই মাস সময় দিন—টানা ৬০ দিনের পূর্ণাঙ্গ যুদ্ধবিরতি। আমরা নির্বাচন আয়োজন করব।”

  • রাশিয়া হামলা বন্ধ করলে তেল শোধনাগারে হামলা বন্ধ করবে ইউক্রেন: জেলেনস্কি

    রাশিয়া হামলা বন্ধ করলে তেল শোধনাগারে হামলা বন্ধ করবে ইউক্রেন: জেলেনস্কি

    জেলেনস্কি ইউক্রেনের দীর্ঘদিনের অবস্থান পুনর্ব্যক্ত করে বলেন, সংঘাতের উত্তেজনা উভয় পক্ষ কমানোর অংশ হিসেবেই কেবল রাশিয়ার তেল শোধনাগারগুলোতে হামলা বন্ধ করতে রাজি কিয়েভ। এর জন্য মস্কোকে ইউক্রেনের বিদ্যুৎ ও জ্বালানি অবকাঠামোয় হামলা বন্ধ করতে হবে।