চরচা প্রতিবেদক

আগামীকাল সোমবার থেকে শুরু হচ্ছে ঈদুল আজহার ছুটি। সেই হিসেবে আজ রোববার অফিস করে টানা সাত দিনের ছুটিতে যাচ্ছেন কর্মজীবী মানুষেরা।
সরকার আগে থেকেই ৬ দিনের ছুটি নির্ধারণ করেছিল। ছুটির তালিকা অনুযায়ী, ঈদের দিন (২৮ মে) সাধারণ ছুটির পাশাপাশি ঈদের আগে ২৬ ও ২৭ মে এবং ঈদের পর ২৯ থেকে ৩১ মে পর্যন্ত নির্বাহী আদেশে ছুটি ঘোষণা করা হয়।
তবে ঈদযাত্রা স্বস্তিদায়ক ও নির্বিঘ্ন করতে আরও একদিন বাড়ানোর সিদ্ধান্ত নেয় সরকার। পরে জনপ্রশাসন মন্ত্রণালয় ১৪ মে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করে। এতে বলা হয়, ২৫ মে থেকে ৩১ মে পর্যন্ত সরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত, আধা স্বায়ত্তশাসিত এবং বেসরকারি অফিস বন্ধ থাকবে।
তবে জরুরি পরিষেবাগুলো এ ছুটির আওতার বাইরে থাকবে। বিদ্যুৎ, পানি, গ্যাস, ফায়ার সার্ভিস, বন্দর পরিচালনা, পরিচ্ছন্নতা কার্যক্রম, টেলিফোন, ইন্টারনেট, ডাকসেবা, হাসপাতাল ও জরুরি স্বাস্থ্যসেবার সঙ্গে সংশ্লিষ্ট কর্মীরা স্বাভাবিকভাবে দায়িত্ব পালন করবেন।