Advertisement Banner

নারায়ণগঞ্জে গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণ, একই পরিবারের চারজনসহ দগ্ধ ৫

চরচা প্রতিবেদক
চরচা প্রতিবেদক
নারায়ণগঞ্জে গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণ, একই পরিবারের চারজনসহ দগ্ধ ৫
জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউট। ছবি: বাসস

নারায়ণগঞ্জের মদনগঞ্জ এলাকায় একটি বাসায় লাইনের গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণে একই পরিবারের চারজনসহ মোট পাঁচজন দগ্ধ হয়েছেন। গুরুতর আহতদের জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে।

দগ্ধরা হলেন গৃহকর্তা আব্দুল মান্নান (৫০), তার স্ত্রী সুলতানা বেগম (৩৫), ছেলে সিয়াম (২৩) ও মেয়ে মিম (৩১)। এ ঘটনায় হযরত আলী (৮) নামে এক পথশিশুও দগ্ধ হয়েছে।

আহতদের স্বজন সাদ্দাম জানান, সকালে রান্না করতে গেলে রান্নাঘরে গ্যাস জমে ছিল। চুলা জ্বালানোর সঙ্গে সঙ্গে বিস্ফোরণ হয়।

আজ বৃহস্পতিবার সকালে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক চিকিৎসক শাওন বিন রহমান জানান, সকালে নারায়ণগঞ্জের মদনপুর এলাকা থেকে নারী ও শিশুসহ পাঁচজনকে দগ্ধ অবস্থায় হাসপাতালে আনা হয়। প্রাথমিকভাবে জানা গেছে, রান্না করতে গিয়ে ঘরে জমে থাকা গ্যাস থেকে এ বিস্ফোরণ ঘটে।

চিকিৎসকরা জানান, দগ্ধদের মধ্যে আব্দুল মান্নান ৩০ শতাংশ, সুলতানা বেগম ৯০ শতাংশ, সিয়াম ৭৭ শতাংশ এবং মিম ৪১ শতাংশ দগ্ধ হয়েছেন। এছাড়া পথশিশু হযরত আলীর শরীরে প্রায় ৮ শতাংশ দগ্ধ হয়েছে।

দগ্ধের মাত্রা বেশি হওয়ায় একই পরিবারের চারজনকে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) রাখা হয়েছে বলেও জানান চিকিৎসক। তিনি জানান, কম দগ্ধ হওয়ায় হযরত আলীকে জরুরি বিভাগের পর্যবেক্ষণে রাখা হয়েছে।

সম্পর্কিত