চরচা প্রতিবেদক

ত্রয়োদশ সংসদ নির্বাচনে ঢাকা-১৫ আসনে জয় পেয়েছেন জামায়াতে ইসলামীর আমির মো. শফিকুর রহমান। প্রতিদ্বন্দ্বী প্রার্থির চেয়ে ২১ হাজার ৬১৪ ভোট বেশি পেয়েছেন তিনি।
আজ শুক্রবার ভোরে নির্বাচন কমিশনের ফলাফল সংগ্রহ ও পরিবেশন কেন্দ্র থেকে ফলাফল ঘোষণা করা হয়।
জামায়াত আমির মোট ভোট পেয়েছেন ৮৫ হাজার ১৩১টি। তার প্রতিদ্বন্দ্বী বিএনপির প্রার্থী মো. শফিকুল ইসলাম খান পেয়েছেন ৬৩ হাজার ৫১৭ ভোট।
গতকাল বৃহস্পিতবার ফল ঘোষণা শুরু হলে সন্ধ্যার পর জামায়াতের পক্ষ থেকে ঢাকা-১৫ আসনের নির্বাচন ফলাফল নিয়ে কারসাজির অভিযোগ তোলা হয়।
ঢাকা-১৫ আসনে ২০১৮ সালে জামায়াতের শফিকুর ধানের শীষ প্রতীকে ভোট করেছিলেন। ওই সময় নিবন্ধন না থাকায় জোটের হয়ে বিএনপির প্রতীকেই নির্বাচনে অংশ নিয়েছিলেন তিনি। বিতর্কিত ওই নির্বাচনে আওয়ামী লীগের কামাল আহমেদ মজুমদারের কাছে হেরে যান তিনি।