চরচা প্রতিবেদক

রাজধানীর কদমতলির পূর্ব জুরাইনে দুর্বৃত্তের ছুরিকাঘাতে মো. কুদ্দুস (৫০) নামে এক সবজি ব্যবসায়ী নিহত হয়েছেন।
গতকাল বৃহস্পতিবার দিবাগত রাত পৌনে ১২টার দিকে গুরুতর আহত অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হলে জরুরি বিভাগের দায়িত্বরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
পূর্ব জুরাইন দারোগাবাড়ী সড়কের একটি বাসায় ভাড়া থাকতেন কুদ্দুস। তিনি স্থানীয় বৌ বাজারে সবজির ব্যবসা করতেন।
তাকে হাসপাতালে নিয়ে আসা বাড়ির মালিক কামাল শিকদার জানান, রাতের দিকে ব্যবসা শেষে কুদ্দুস পূর্ব জুরাইনের নবারণ গলির পপি স্কুলের সামনের সড়ক দিয়ে বাসায় ফিরছিলেন। এ সময় অজ্ঞাত দুর্বৃত্তরা ধারালো অস্ত্র দিয়ে তার শরীরের বিভিন্ন স্থানে আঘাত করে গুরুতর জখম করে ফেলে রেখে পালিয়ে যায়। পরে খবর পেয়ে দ্রুত তাকে উদ্ধার করে ঢামেক হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক চিকিৎসকের বরাত দিয়ে তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে এবং বিষয়টি সংশ্লিষ্ট থানাকে জানানো হয়েছে।