চরচা ডেস্ক

জাপানের বিপক্ষে রাউন্ড অব ৩২–এর ম্যাচে ব্রাজিলই নামবে ফেবারিট হিসেবে। তবে জাপান বিশ্বকাপ এবং সাম্প্রতিক সময়ে যেভাবে খেলছে, তাতে তাদের হালকা করে নেওয়ার সুযোগ নেই। ব্রাজিল কোচ কার্লো আনচেলত্তি তাই জাপান ম্যাচকেই দেখছেন নিজেদের ফাইনাল হিসেবে।
শেষ ৩২-এর লড়াইয়ে ব্রাজিলের প্রতিপক্ষ জাপানকে দেখা হচ্ছে বিশ্বকাপের ‘ডার্ক হর্স’ হিসেবে। ২০১৯ সালের পর থেকে ইউরোপিয়ান দলগুলোর বিপক্ষে অপরাজিত থাকা এশিয়ার দলটি খেলছে উপভোগ্য ফুটবল। গত বছর আনচেলত্তির ব্রাজিলকে আন্তর্জাতিক প্রীতি ম্যাচে ৩-২ গোলে হারিয়ে দিয়েছিল জাপান।
দল হিসেবে জাপানকে তাই পরাশক্তি হিসেবেই দেখছেন আনচেলত্তি। সংবাদ সম্মেলনে বলেন, “এই অভিজ্ঞতাটা ভালো ছিল যে জাপান এই মুহূর্তে বিশ্বের অন্যতম সেরা দল। তাদের প্রতি আমাদের পূর্ণ সম্মান আছে। এই ম্যাচটিকে ফাইনাল ভেবেই আমরা নিজেদের প্রস্তুত করছি, কারণ আমাদের কাছে এটাই ফাইনাল।”
গত বিশ্বকাপে শেষ আট থেকে ব্রাজিল বিদায় নিয়েছিল টাইব্রেকারে হেরে। অন্যদিকে জাপান কোচ ব্রাজিলের বিপক্ষে ম্যাচকে সামনে রেখে বলেছেন, তারা টাইব্রেকারের জন্য বাড়তি প্রস্তুতি নিচ্ছেন।
আনচেলত্তি তাই সব চ্যালেঞ্জের জন্যই প্রস্তত রাখছেন দলকে, “আমাদের মানসিকভাবে শক্ত থাকতে হবে আর হৃদয় দিয়ে খেলতে হবে। নকআউট পর্বে টিকে থাকার জন্য আমাদের সম্ভাব্য সব কিছুর জন্য তৈরি থাকতে হবে। সেটা হতে পারে অতিরিক্ত সময় কিংবা টাইব্রেকারও।
বিশ্বকাপের শুরু থেকেই গুঞ্জন ছিল, গ্রুপ পর্বে খেলা হবে না নেইমারের। তবে শেষ পর্যন্ত খেলেছেন স্কটল্যান্ডের বিপক্ষে শেষ ম্যাচে। জাপানের বিপক্ষে নকআউট পর্বের ম্যাচে এই তারকা ফরোয়ার্ডকে শুরুর একাদশে দেখতে চান সমর্থকেরা।
নেইমারকে নিয়ে প্রশ্নের উত্তরে আনচেলত্তি স্পষ্ট উত্তর দিতে চাননি, “নেইমার শুরু থেকে খেলবে কি না, সেই সিদ্ধান্ত আমরা আগামীকাল (সোমবার) নেব। গত কয়েক সপ্তাহে তার উন্নতি চোখে পড়ার মত। দুর্ভাগ্যজনকভাবে সে আগের ম্যাচে ১৫ মিনিটের বেশি খেলতে পারেনি। তবে সে এখন আরও বেশি সময় খেলার জন্য প্রস্তুত।”
ব্রাজিল ও জাপানের মধ্যকার ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় রাত ১১টায়।