চরচা ডেস্ক

ভারতের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখাকে ‘অগ্রাধিকার’ দেবে জামায়াতে ইসলাম বাংলাদেশ। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভিকে এমনটাই জানিয়েছেন দলটির আমির।
জামায়াত আমির বলেন, বাংলাদেশের প্রতিটি নাগরিক সমান, এখানে সংখ্যালঘু বলে কিছু নেই।
ভারতের সঙ্গে সম্পর্কের বিষয়ে জামায়াতের অবস্থান জানতে চাওয়া হলে শফিকুর রহমান বলেন, ‘ভারত আমাদের নিকটতম প্রতিবেশী। এটি আমাদের জন্য অগ্রাধিকার।’
সংখ্যালঘুদের ওপর হামলার ঘটনা নিয়ে নয়াদিল্লির উদ্বেগের বিষয়ে তিনি বলেন, আমরা এই দেশের প্রথম শ্রেণির নাগরিক। আমরা কখনোই সংখ্যালঘু বা সংখ্যাগরিষ্ঠ তত্ত্বে বিশ্বাস করি না। বিশ্বাসের ভিত্তিতে ভিন্নতা থাকতে পারে, কিন্তু আমরা এই বিভাজন স্বীকার করি না।
সাক্ষাৎকারে জামায়াত আমির বলেন, ভারত সফরে তার কোনো দ্বিধা বা বাধা নেই। নির্বাচনের পর পরিস্থিতি স্পষ্ট হলে তিনি এ বিষয়ে সিদ্ধান্ত নেবেন।
২০২৪ সালের আগস্টে ছাত্র-জনতার আন্দোলনে পতন হয় শেখ হাসিনার। এ ঘটনার ১৮ মাস পর বাংলাদেশে ত্রয়োদশ সংসদ নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে।
আজ বৃহস্পতিবার সকাল সাড়ে ৭টা থেকে ভোটগ্রহণ শুরু হলেও ভোর থেকেই কেন্দ্রে আসতে থাকেন ভোটাররা। বিকেল সাড়ে ৪টা পর্যন্ত সারা দেশে ২৯৯ সংসদীয় আসনে ভোট দেবেন ভোটাররা।
দেশের মোট ৪২ হাজার ৭৭৯টি ভোটকেন্দ্রে ভোটগ্রহণ অনুষ্ঠিত হচ্ছে। এসব কেন্দ্রে ২ লাখ ৪৭ হাজার ৪৮২টি ভোটকক্ষ থাকবে। এবারের নির্বাচনে মোট ৫০টি রাজনৈতিক দল অংশগ্রহণ করছে।
এই নির্বাচনে মোট ২ হাজার ২৮ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এর মধ্যে রাজনৈতিক দলের প্রার্থী সংখ্যা ১ হাজার ৭৫৫ জন, স্বতন্ত্র প্রার্থী ২৭৩ জন। নারী প্রার্থী ৮৩ জন (দলীয় ৬৩ জন এবং স্বতন্ত্র ২০ জন)।
এবার জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে দেশের ২৯৯টি আসনের ১২ কোটি ৭৭ লাখ ১১ হাজার ৮৯৩ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন। তাদের মধ্যে পুরুষ ভোটার ৬ কোটি ৪৮ লাখ ২৫ হাজার ৩৬১ জন, নারী ভোটার ৬ কোটি ২৮ লাখ ৮৫ হাজার ২০০ জন এবং হিজড়া ১ হাজার ২৩২ জন।