চরচা প্রতিবেদক

নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের (নাসিক) সাবেক মেয়র ডা. সেলিনা হায়াত আইভী জামিনে গত বুধবার রাতে কারাগার থেকে মুক্তি পেয়েছেন।
আইনি সব আনুষ্ঠানিকতা শেষে রাত ১০টা ১০ মিনিটের দিকে তিনি গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় মহিলা কারাগার থেকে বের হন।
কারাগারের সুপারিনটেনডেন্ট শিরিন আক্তার জানান, জামিনের মুক্তিপত্র কারা কর্তৃপক্ষের কাছে পৌঁছানোর পর কাগজপত্র যাচাই-বাছাই করে আইভীকে জামিনে মুক্তি দেওয়া হয়। তার বিরুদ্ধে মোট ১২টি মামলা রয়েছে।
গত বছরের ৯ মে ভোরে নারায়ণগঞ্জ শহরের দেওভোগের নিজ বাসা থেকে আইভীকে গ্রেপ্তার করে পুলিশ। পরে তাকে বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনের ঘটনায় হত্যা ও হত্যাচেষ্টা এবং বিস্ফোরক আইনে ১২টি মামলায় গ্রেপ্তার দেখানো হয়।
২০০৩ থেকে ২০১১ সাল পর্যন্ত নারায়ণগঞ্জ পৌরসভার মেয়র ছিলেন আইভী। পরে নবগঠিত নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের টানা তিনটি নির্বাচনেও মেয়র পদে জয়ী হন তিনি।