Advertisement Banner

গাজীপুরে গণপিটুনিতে ‘ছিনতাইকারী’ নিহত

চরচা ডেস্ক
চরচা ডেস্ক
গাজীপুরে গণপিটুনিতে ‘ছিনতাইকারী’ নিহত
প্রতীকী ছবি

গাজীপুরের টঙ্গী স্টেশন রোড এলাকায় গণপিটুনিতে এক সন্দেহভাজন ছিনতাইকারী নিহত হয়েছেন। আজ বুধবার সকালে এ ঘটনা ঘটে বলে জানিয়েছে বার্তা সংস্থা ইউএনবি।

নিহতের পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

টঙ্গী পূর্ব থানার পরিদর্শক (তদন্ত) মো. জিল্লুর রহমান জানান, সকালে বাসের এক যাত্রীর কাছ থেকে মোবাইল ফোন ছিনতাইয়ের চেষ্টার সময় স্থানীয় লোকজন এক যুবককে হাতেনাতে ধরে ফেলে।

একপর্যায়ে তারা তাকে নির্মমভাবে মারধর করে, এতে সে গুরুতর আহত হয়।

পরবর্তীতে তাকে শহীদ আহসান উল্লাহ মাস্টার জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ময়নাতদন্তের জন্য লাশটি হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

সম্পর্কিত