Advertisement Banner

১৫ ইউনিটের চেষ্টায় কালশী বস্তির আগুন নিয়ন্ত্রণে

চরচা প্রতিবেদক
চরচা প্রতিবেদক
১৫ ইউনিটের চেষ্টায় কালশী বস্তির আগুন নিয়ন্ত্রণে
ছবি: চরচা

ফায়ার সার্ভিসের ১৫ ইউনিটের চেষ্টায় রাজধানীর মিরপুর ১১ নম্বরের কালশী এলাকার বস্তিতে লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে। আজ সোমবার সন্ধ্যায় লাগা এই আগুন রাত ৯টা ৩৫ মিনিটে নিয়ন্ত্রণে আসে।

তবে এতে ঠিক কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে–তা এখনো জানা যায়নি। এমনকি হতাহতের সংখ্যাও জানায়নি কর্তৃপক্ষ।

এর আগে আজ সোমবার সন্ধ্যায় এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। দুর্ঘটনাস্থলে পানির সংকট থাকায় আগুন নিয়ন্ত্রণে বেগ পেতে হয়েছিল ফায়ার সার্ভিসকে।

আগুন লাগার বিষয়টি নিশ্চিত করেন ফায়ার সার্ভিস সদর দপ্তরের মিডিয়া সেলের কর্মকর্তা আনোয়ারুল ইসলাম দোলন।

আনোয়ারুল ইসলাম বলেন, প্রাথমিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি। এ ছাড়া এখন পর্যন্ত হতাহতের কোনো তথ্য পাওয়া যায়নি।

সম্পর্কিত