চরচা ডেস্ক

যুক্তরাষ্ট্রের টেক্সাস অঙ্গরাজ্যের একটি অপরিশোধিত তেল শোধনাগারে ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে আকাশজুড়ে ঘন কালো ধোঁয়ার কুণ্ডলী দেখা যায় ও বিস্ফোরণের শব্দে স্থানীয়দের ঘরবাড়ি কেঁপে ওঠে।
স্থানীয় সময় গতকাল সোমবার বিকেলে টেক্সাসের পোর্ট আর্থারের ভ্যালেরো এনার্জি করপোরেশনের একটি শোধনাগারে এই বিস্ফোরণ ঘটে।
স্থানীয় গণমাধ্যমের খবরে বলা হয়েছে, বিস্ফোরণের পর শোধনাগার থেকে ঘন কালো ধোঁয়া ছড়িয়ে পড়ে, যা স্থানীয় বাসিন্দাদের মধ্যে স্বাস্থ্যঝুঁকি নিয়ে উদ্বেগ সৃষ্টি করেছে। এ কারণে শহর কর্তৃপক্ষ পশ্চিমাঞ্চলের বাসিন্দাদের ঘরে থাকার নির্দেশ জারি করে।
টেক্সাস উপসাগরীয় উপকূল ও টেক্সাস-লুইজিয়ানা সীমান্তের কাছে অবস্থিত ভ্যালেরো শোধনাগারটিতে প্রায় ৭৭০ জন কর্মী কাজ করেন। প্রতিদিন এখানে প্রায় ৪ লাখ ৩৫ হাজার ব্যারেল পেট্রোল, ডিজেল ও জেট জ্বালানি উৎপাদন করা হয়। তবে এই দুর্ঘটনায় এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
ভ্যালেরো এনার্জি করপোরেশনের এক প্রতিনিধি মার্কিন সংবাদমাধ্যম নিউইয়র্ক পোস্টকে জানান, শোধনাগারের সব কর্মীর খোঁজ পাওয়া গেছে ও তারা নিরাপদে রয়েছেন।