Advertisement Banner

আজ রাতে একটি গোটা সভ্যতা ধ্বংস হয়ে যাবে: ট্রাম্প

চরচা ডেস্ক
চরচা ডেস্ক
আজ রাতে একটি গোটা সভ্যতা ধ্বংস হয়ে যাবে: ট্রাম্প
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: রয়টার্স

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানকে লক্ষ্য করে হরমুজ প্রণালি খুলে দেওয়ার জন্য সতর্ক করে বলেছেন, “একটি আস্ত সভ্যতা আজ রাতে মারা যাবে।” সংবাদমাধ্যম আল জাজিরার এক প্রতিবেদনে জানানো হয়, নিজের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম 'ট্রুথ সোশ্যাল'-এ দেওয়া এক পোস্টে ট্রাম্প সরাসরি এই হুমকি দেন।

ডোনাল্ড ট্রাম্প বলেন, “একটি গোটা সভ্যতা আজ রাতে মারা যাবে, যা আর কখনও ফিরে আসবে না। আমি চাই না এমনটা হোক, কিন্তু সম্ভবত এটাই ঘটতে যাচ্ছে।”

ইরান হরমুজ প্রণালি দিয়ে জাহাজ চলাচল বন্ধ করার পর ট্রাম্প প্রশাসন স্থানীয় সময় মঙ্গলবার রাত ৮টা পর্যন্ত সময়সীমা বেঁধে দিয়েছিল। এর মধ্যেই ইরানের গুরুত্বপূর্ণ তেল রপ্তানি কেন্দ্র খারগ দ্বীপে মার্কিন হামলার খবর পাওয়া গেছে।

ট্রাম্প এই মুহূর্তটিকে বিশ্বের দীর্ঘ ও জটিল ইতিহাসের অন্যতম গুরুত্বপূর্ণ মুহূর্ত হিসেবে অভিহিত করেন। ট্রাম্প বলেন, “৪৭ বছরের ‘চাঁদাবাজি, দুর্নীতি এবং মৃত্যুর’ অবসান হতে যাচ্ছে। ঈশ্বর ইরানের মহান জনগণের মঙ্গল করুন।”

সম্পর্কিত