চরচা ডেস্ক

ইরান ও ইউক্রেন যুদ্ধ নিয়ে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ফোনালাপ হয়েছে। যুক্তরাষ্ট্র স্থানীয় সময় বুধবার এ ফোনালাপ অনুষ্ঠিত হয়।
ব্রিটিশ সংবাদমাধ্যম গার্ডিয়ানের প্রতিবেদনে বলা হয়, প্রায় ৯০ মিনিটেরও বেশি সময় ধরে চলা এই কথোপকথনে রুশ প্রেসিডেন্ট সতর্ক করে বলেন যে, ইরানে আমেরিকার সম্ভাব্য যেকোনো স্থল অভিযান বিপজ্জনক হতে পারে।
পুতিনের পররাষ্ট্রনীতি–বিষয়ক উপদেষ্টা ইউরি উশাকভ জানিয়েছেন, রাশিয়া ইউক্রেনে অস্থায়ী যুদ্ধবিরতি বাড়ানোর ট্রাম্পের সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে।
ট্রাম্প পরবর্তীতে এই আলাপচারিতাকে ইতিবাচক হিসেবে বর্ণনা করে একে একটি খুব ভালো কথোপকথন বলে অভিহিত করেন এবং রুশ নেতার সঙ্গে তার দীর্ঘদিনের পরিচয়ের কথা উল্লেখ করেন।
ট্রাম্প জানান, ইরানের সঙ্গে চলমান যুদ্ধে যুক্তরাষ্ট্রকে সহায়তার প্রস্তাব দিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। বিশেষ করে ইরানের সমৃদ্ধ করা ইউরেনিয়ামের মজুত নিয়ে বিরোধ নিষ্পত্তিতে ওয়াশিংটনকে সহায়তা করতে চায় মস্কো।
ওভাল অফিস থেকে দেওয়া এক সাক্ষাতকারে ট্রাম্প বলেন, ‘‘তিনি (পুতিন) সহায়তা করতে চান। কিন্তু আমি বলেছি, আমাকে সহায়তা করার আগে আপনার নিজের যুদ্ধ শেষ করতে হবে।’’
পুতিন ট্রাম্পকে স্পষ্ট করে দিয়েছেন যে, ইউক্রেন বর্তমানে রাশিয়ার নিয়ন্ত্রণে থাকা দনবাস অঞ্চলের এলাকাগুলো ছেড়ে দিতে রাজি না হওয়া পর্যন্ত রাশিয়া তাদের সামরিক অভিযান চালিয়ে যেতে প্রস্তুত।
ফোনালাপ চলাকালীন পুতিন ট্রাম্পকে বলেন যে, রণক্ষেত্রে রুশ বাহিনীর আধিপত্য এখনও বজায় রয়েছে এবং তারা ইউক্রেনীয়দের পিছু হটিয়ে সামনের দিকে অগ্রসর হওয়া অব্যাহত রেখেছে।
ওয়াশিংটন ও তেহরানের মধ্যে প্রকাশ্য বাগযুদ্ধ এবং উত্তেজনা বাড়লেও পর্দার আড়ালে কূটনৈতিক প্রচেষ্টা অব্যাহত রয়েছে। রয়টার্সকে পাকিস্তানি একটি সূত্র জানিয়েছে যে, পাকিস্তান মধ্যস্থতাকারী হিসেবে কাজ করছে এবং উভয় পক্ষের মধ্যে পরোক্ষ যোগাযোগ সহজতর করার পাশাপাশি উত্তেজনা প্রশমনে চেষ্টা চালিয়ে যাচ্ছে।
এর আগে বুধবার ট্রাম্প বলেছিলেন যে, ইরান চাইলে আলোচনার জন্য যোগাযোগ করতে পারে।