Advertisement Banner

মিরপুরে কালশী বস্তিতে আগুন

চরচা প্রতিবেদক
চরচা প্রতিবেদক
মিরপুরে কালশী বস্তিতে আগুন
ছবি: চরচা

রাজধানীর মিরপুর ১১ নম্বরের কালশী এলাকায় একটি বস্তিতে আগুন লেগেছে। আজ সোমবার সন্ধ্যায় এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

শেষ খবর পাওয়া পর্যন্ত আগুন নেভাতে কাজ করছে ফায়ার সার্ভিসের ১০টি ইউনিট। ঘটনাস্থলে যাচ্ছে আরও তিনটি ইউনিট। দুর্ঘটনাস্থলে পানির সংকট থাকায় আগুন নিয়ন্ত্রণে বেগ পেতে হচ্ছে ফায়ার সার্ভিসকে।

আগুন লাগার বিষয়টি নিশ্চিত করেন ফায়ার সার্ভিস সদর দপ্তরের মিডিয়া সেলের কর্মকর্তা আনোয়ারুল ইসলাম দোলন।

আনোয়ারুল ইসলাম বলেন, প্রাথমিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি। এ ছাড়া এখন পর্যন্ত হতাহতের কোনো তথ্য পাওয়া যায়নি।

সম্পর্কিত