চরচা ডেস্ক

সুনামগঞ্জ-২ আসনের বেসরকারি ফলে এগিয়ে বিএনপির নাসিরউদ্দিন চৌধুরী। পরাজয় মেনে ফেসবুক পোস্টে তাকে অভিনন্দন জানিয়েছেন জামায়াতের প্রার্থী শিশির মনির।
আজ বৃহস্পতিবার রাত নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে এক পোস্টে শিশির মনির লিখেছেন, “আমার আসনে বিজয়ী ধানের শীষ প্রার্থী নাসির উদ্দিন চৌধুরীকে অভিনন্দন। আপনাকে ফুলেল শুভেচ্ছা।”
সুনামগঞ্জ-২ আসনের ১১১টি ভোট কেন্দ্রের মধ্যে ৮২ কেন্দ্রের বেসরকারি ফলাফলে ধানের শীষ প্রতীকে বিএনপির নাছির উদ্দিন চৌধুরী পেয়েছেন ৭৪ হাজার ২৮৯। অন্যদিকে, দাঁড়িপাল্লা প্রতীকে জামায়াতের প্রার্থী অ্যাডভোকেট শিশির মনির পেয়েছেন ৪২ হাজার ৪৬৭ ভোট।
শিশির মনির সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী ও ইসলামী ছাত্র শিবিরের সাবেক কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেল। নাসিরউদ্দিন চৌধুরী বিএনপির কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য ও সাবেক সংসদ সদস্য।