চরচা ডেস্ক

যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্ভাব্য চুক্তির খবর প্রকাশের পর ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচির বিরুদ্ধে বিক্ষোভ করেছেন দেশটির কিছু মানুষ। স্থানীয় সময় গতকাল শনিবার রাতে চুক্তি নিয়ে টেলিভিশনে একটি সাক্ষাৎকার দেন আরাগচি। এরপরই মাসহাদে ইরানি পররাষ্ট্র মন্ত্রণালয়ের ভবনের সামনে তার বিরুদ্ধে বিক্ষোভ হয়।
সামাজিক যোগাযোগমাধ্যমের ভিডিও এবং ইরানের বিভিন্ন সংবাদমাধ্যমের বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, শান্তিচুক্তির বিরোধীরা তেহরানের বিভিন্ন চত্বর ও পররাষ্ট্র মন্ত্রণালয়ের সামনে জড়ো হয়ে ইরানের পররাষ্ট্রমন্ত্রীর ওপর ক্ষোভ প্রকাশ করছিল।
এক বিক্ষোভকারীকে “আপসকারীর মৃত্যু হোক” বলে স্লোগান দিতে দেখা গেছে। আরাগচিকে উদ্দেশ্য করে তিনি আরও বলেছেন “আপসকারী পদত্যাগ কর, পদত্যাগ কর।”
বিক্ষোভকারীদের অভিযোগ, চুক্তি করতে ইরানি আলোচকরা অনেক বেশি ছাড় দিয়েছে। যুক্তরাষ্ট্রের সঙ্গে যে শর্তে চুক্তি হতে যাচ্ছে সেগুলো ইরানের স্বার্থ রক্ষা করবে না। সেই সঙ্গে হরমুজ প্রণালির নিয়ন্ত্রণও ইরান হারাবে বলে মনে করেন তারা।