Advertisement Banner

চট্টগ্রামে সড়ক দুর্ঘটনায় জামায়াত নেতা নিহত

চট্টগ্রামে সড়ক দুর্ঘটনায় জামায়াত নেতা নিহত
চট্টগ্রাম। ছবি: চরচা

চট্টগ্রামের সীতাকুণ্ডের মাদাম বিবিরহাটে ট্রাক ও মাইক্রোবাসের সঙ্গে সংঘর্ষে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। আজ শুক্রবার সকাল সাড়ে ১০টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মাদাম বিবিরহাট ফুটওভার ব্রিজ অংশের কাছে এ দুর্ঘটনা ঘটে।

নিহত মো. মহিউদ্দিন (৪২) সীতাকুণ্ড উপজেলার ভাটিয়ারি রেলস্টেশন রোড এলাকার বাসিন্দা।স্থানীয়রা জানান, তিনি জামায়াতে ইসলামী ভাটিয়ারি ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের সেক্রেটারি ছিলেন।

বারআউলিয়া হাইওয়ে পুলিশের ওসি মো. জাকিরুল ইসলাম চরচাকে বলেন, “মাদামবিবির হাট ফুট ওভারব্রিজ অংশে একটি ট্রাককে অতিক্রম করার সময় পেছন থেকে দ্রুত গতির একটি মাইক্রোবাস মোটর সাইকেলটিকে অতিক্রমের চেষ্টা করে। এসময় দুই গাড়ির চাপায় পড়ে মহিউদ্দিন গুরুতর আহত হন।”

মো. জাকিরুল আরও বলেন, “স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে সেখানেই তার মৃত্যু হয়। পুলিশ ট্রাক, মাইক্রোবাস ও মোটর সাইকেল জব্দ করেছে। তবে ট্রাক ও মাইক্রোবাসের চালক পালিয়ে গেছে।”

সম্পর্কিত