চরচা প্রতিবেদক

মধ্যপ্রাচ্যের বেশ কয়েকটি দেশের আকাশপথ বন্ধ থাকায় আজ বুধবার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ২৫টি ফ্লাইট বাতিল করা হয়েছে। মধ্যপ্রাচ্যে চলমান ইরান ও মার্কিন-ইসরায়েল যুদ্ধের কারণে ওই অঞ্চলের দেশগুলো তাদের আকাশসীমা ব্যবহারে বিধিনিষেধ দেওয়ায় ঢাকা থেকে এই ফ্লাইট চলাচল বন্ধ হয়ে যায়।
বুধবার বাতিল হওয়া ফ্লাইটগুলো হলো- QR – কাতার: ৪টি, KU – কুয়েত: ২টি, J9 – জাজিরা (কুয়েত): ২টি, G9 – এয়ার অ্যারাবিয়া (শারজাহ, সংযুক্ত আরব আমিরাত): ৮টি, EK – এমিরেটস: ৫টি, BS – ইউএস-বাংলা: ৪টি।
এর আগে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ২৮ ফেব্রুয়ারি ২৩টি, ১ মার্চ ৪০টি, ২ মার্চ ৪৬টি এবং ৩ মার্চ ৩৮টি ফ্লাইট বাতিল করা হয়। বুধবারের ২৫টি দিয়ে এ পর্যন্ত সর্বমোট বাতিলকৃত ফ্লাইটের সংখ্যা ১৭৩টি।
গত শনিবার যুক্তরাষ্ট্র-ইসরাইল যৌথভাবে ইরানে হামলা চালায়। ইরানও মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে থাকা যুক্তরাষ্ট্রের ঘাটিতে হামলা চালালে উত্তেজনাকর পরিস্থিতি তৈরি হয়।