Advertisement Banner

ইরানের জন্য চিকিৎসা সামগ্রী পাঠাল বাংলাদেশ

চরচা ডেস্ক
চরচা ডেস্ক
ইরানের জন্য চিকিৎসা সামগ্রী পাঠাল বাংলাদেশ
ইরানের পতাকা। ছবি: রয়টার্স

ইরানের জন্য জরুরি চিকিৎসা সামগ্রী পাঠাচ্ছে বাংলাদেশ।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, আজ বৃহস্পতিবার ঢাকায় নিযুক্ত ইরানি রাষ্ট্রদূতের কাছে জরুরি চিকিৎসা সহায়তা সামগ্রী হস্তান্তর করা হয়েছে।

প্রধানমন্ত্রী তারেক রহমানের সিদ্ধান্ত অনুযায়ী এসব চিকিৎসা সামগ্রী দেওয়া হচ্ছে বলে জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়।

সংবাদ সংস্থা বাসস জানিয়েছে, এই সহায়তা বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির মাধ্যমে পাঠানো হচ্ছে।

সম্পর্কিত