Chaarcha Logo
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১১ অক্টোবর, ২০২৬
১১ অক্টোবর, ২০২৬
Chaarcha logo
সংক্ষেপেকানেক্টম্যাগাজিন

আমরা

আমাদের সম্পর্কেযোগাযোগবিধিনিষেধ ও শর্তাবলিগোপনীয়তার নীতি
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১১ অক্টোবর, ২০২৬
১১ অক্টোবর, ২০২৬
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
Chaarcha logo
সর্বশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
আমরা
  • আমাদের সম্পর্কে
  • যোগাযোগ
  • বিধিনিষেধ ও শর্তাবলি
  • গোপনীয়তার নীতি
এক্সপ্লেইনারবিশ্লেষণ

সম্পাদক: সোহরাব হাসান, প্রিন্টার্স বিল্ডিং (লেভেল–১৪), ৫ রাজউক অ্যাভিনিউ, মতিঝিল বাণিজ্যিক এলাকা, ঢাকা–১০০০, বাংলাদেশ

|

স্বত্ব © চরচা

Chaarcha Logo
Advertisement
Advertisement
> সংক্ষেপে

নাজমুল-লিটনের ব্যাটে চেপে ২৬৫ রানে থামল বাংলাদেশ

চরচা প্রতিবেদক

চরচা প্রতিবেদক

প্রকাশ : ২৩ এপ্রিল ২০২৬, ১৫: ৩২
নাজমুল-লিটনের ব্যাটে চেপে ২৬৫ রানে থামল বাংলাদেশ

নাজমুল হোসেন ও লিটন দাসের জুটি তখনও একশ স্পর্শ করেনি। টেলিভিশনের পর্দায় রিপ্লেতে দেখানো হল, কমপক্ষে পাঁচবার ক্রিজে এই দুজনের মাঝে দারুণ বোঝাপড়ার কারণে রান-আউট হয়নি। বাংলাদেশের ক্রিকেটে এর আগে এমন ব্যাটিং দেখা যেত সাকিব আল হাসান ও মুশফিকুর রহিমের জুটিতে। তাদের অধ্যায় পুরোপুরি শেষ হওয়ার আগে স্থলাভিষিক্ত হয়েছেন ও লিটন, যারা এই দলের অন্যতম দুই অভিজ্ঞ ক্রিকেটারও। নিউজিল্যান্ডের বিপক্ষে তৃতীয় ওয়ানডেতে প্রচণ্ড গরমেও তাদের ব্যাটিংয়ের উত্তাপই পথ দেখাল স্বাগতিকদের।

Advertisement

চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান স্টেডিয়ামে সিরিজ নির্ধারণী ম্যাচে এই দুজনকে ব্যাট করতে হয়েছে এক ধাপ নেমে, অর্থাৎ চার ও পাঁচে। টিম কম্বিনেশনের কারণেই মূলত এই সিদ্ধান্ত। তবে পজিশন বদল করাটা তাদের ব্যাটিংয়ে ইতিবাচক ফলাফলই বয়ে এনেছে। নাজমুল আগের ম্যাচে করেছিলেন ফিফটি। সেই ফর্মটা ধরে রাখার দায়িত্ব নিয়ে যখন নামেন, ততক্ষণে সাজঘরের পথ ধরেছেন দুই ওপেনারই।

বাংলাদেশ, ভারত ও পাকিস্তানের কাছে ক্রিকেট কি অস্ত্র?Cricket

ইনিংসের দ্বিতীয় বলেই উইলিয়াম ও’রউর্কের অফ স্টাম্পের বাইরের ডেলিভারিতে খোঁচা দিয়ে ক্যাচ দেন উইকেটের পেছনে। আগের ম্যাচে দারুণ এক ইনিংস খেলা তানজিদ হাসান এই ম্যাচে শুরু থেকেই ছিলেন নড়বড়ে। তার প্রতিফলন হয় তার আউটেও। ও’রউর্কের বলে শট করবেন না ছেড়ে দেবেন, এই সিদ্ধান্তহীনতায় হয়ে যান বোল্ড। তিন বাউন্ডারিতে ১৮ রান করা সৌম্য সরকার টানা দ্বিতীয় ম্যাচে হতাশ করেন দলকে। উইকেটে বিলিয়ে দিয়ে আসেন ও’রউর্ককেই। তিনিও অফ স্টাম্পের বাইরের বল টেনে নেন স্টাম্পে।

উইকেটে যথেষ্ট ব্যাটিং-সহায়ক হওয়ার পরও মাত্র ৩৮ রানে ৩ উইকেট হারিয়ে শুরুতেই তাই চাপে পড়ে যায় বাংলাদেশ। ইনিংস মেরামতের দায়িত্ব নিয়ে লিটনকে সঙ্গে নিয়ে ধীরগতিতে এগিয়ে যান শান্ত। সিঙ্গেলস ও ডাবলসের দিকেই বেশি মনোযোগ দিয়ে জুটি গড়েন তারা।

Advertisement
Advertisement
Advertisement
সেঞ্চুরি করে নাজমুল হোসেন শান্ত। ছবি: বিসিবি
সেঞ্চুরি করে নাজমুল হোসেন শান্ত। ছবি: বিসিবি

হাঁসফাঁস করা গরমেও দুজন চমৎকার বোঝাপড়া বজায় রেখে রানের চাকা সচল রাখেন বড় শট না খেলেও। নাজমুল তাও কিছুটা ঝুঁকি নিয়েছেন। তবে প্রায় গোটা ইনিংসেই সাবধানী ব্যাটিং করেছেন লিটন। তবে সেই চাপটা জেঁকে বসতে দেননি শান্ত। প্রায় ৯০ স্ট্রাইক রেট বজায় রেখে তুলে নেন সিরিজে নিজের দ্বিতীয় ফিফটি।

আসলে কোন পথে চলছে বাংলাদেশের ক্রিকেট?bd cricket

নিউজিল্যান্ডের বোলারদের মধ্যে মাঝের ওভারে বেশ হিসেবী একটি স্পেল করেন পেসার মোহাম্মদ আব্বাস। রানের গতি তাতে কিছুটা কমে যায়। ও’রউর্কের ফিরতি স্পেলে পরপর দুই বলে চার ও ছক্কা মেরে সেঞ্চুরির আশা জাগান লিটন। তবে অতি আগ্রাসন দেখাতে গিয়ে ডেকে আনেন বিপদ। পরের ওভারেই জেডেন লেনক্সকে উড়িয়ে মারতে গিয়ে বোল্ড হন ৭৬ রানে। ইতি ঘটে ১৬০ রানের জুটি।

শান্ত অবশ্য সেঞ্চুরি মিস করেননি। তবে নব্বই থেকে একশতে পা রাখার পথে ক্লান্তি ধরে যায় তাকে। ফলে তিন অঙ্কের ঘরে যাওয়ার পরই বিদায় নেন ১০৫ রানে। তখনও বাকি সাত ওভার। অনায়াসেই তিনশ রানের আশা করা গেলেও শেষ পর্যন্ত ধারেকাছেও যেতে পারেনি বাংলাদেশ।

শেষের দিকের ব্যাটসম্যানদের হতাশার মাঝেও তাওহীদ হৃদয় (৩৩*) কার্যকরী একটি ইনিংস খেলেন, যা বাংলাদেশকে পৌঁছে দেয় ৮ উইকেটে ২৬৫ রানে।

বিষয়: নাজমুল হোসেন শান্তটেলিভিশনস্টেডিয়ামমুশফিকুর রহিমবাংলাদেশ ক্রিকেটক্রিকেটচট্টগ্রামসেঞ্চুরিনিউজিল্যান্ডলিটন দাস
Advertisement
সর্বশেষ
  • ১

    সেনাবাহিনী ও সেনাপ্রধানকে জড়িয়ে অপপ্রচারে প্রভাবিত না হওয়ার অনুরোধ আইএসপিআরের

  • ২

    ঢাকা-রিয়াদ-ঢাকা রুটে ফ্লাইট স্থগিত করেছে বিমান

  • ৩

    যুক্তরাষ্ট্রের পেনসিলভানিয়ায় বন্দুক হামলায় নিহত ৯

  • ৪

    ফিলিস্তিনের নির্বাচন কেন স্থগিত করলেন আব্বাস?

  • ৫

    রিয়াদের কিং খালেদ বিমানবন্দরে হামলায় কয়েকজন আহত, কার্যক্রম বন্ধ

সম্পর্কিত
  • সেনাবাহিনী ও সেনাপ্রধানকে জড়িয়ে অপপ্রচারে প্রভাবিত না হওয়ার অনুরোধ আইএসপিআরের

    সেনাবাহিনী ও সেনাপ্রধানকে জড়িয়ে অপপ্রচারে প্রভাবিত না হওয়ার অনুরোধ আইএসপিআরের

    বাংলাদেশ সেনাবাহিনী ও সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামানকে জড়িয়ে বিভিন্ন অনলাইন প্ল্যাটফর্ম ও সামাজিক যোগাযোগমাধ্যমে বিভ্রান্তিকর, ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত তথ্য প্রচার করা হচ্ছে বলে জানিয়েছে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর)। এ ধরনের বিভ্রান্তিকর ও অপপ্রচারে প্রভাবিত না হওয়ার অনু

  • ঢাকা-রিয়াদ-ঢাকা রুটে ফ্লাইট স্থগিত করেছে বিমান

    ঢাকা-রিয়াদ-ঢাকা রুটে ফ্লাইট স্থগিত করেছে বিমান

    অপ্রত্যাশিত এ বিঘ্নের জন্য এবং যাত্রী ও তাদের পরিবারের সদস্যদের অসুবিধার কারণে দুঃখ প্রকাশ করেছে বিমান কর্তৃপক্ষ।

  • যুক্তরাষ্ট্রের পেনসিলভানিয়ায় বন্দুক হামলায় নিহত ৯

    যুক্তরাষ্ট্রের পেনসিলভানিয়ায় বন্দুক হামলায় নিহত ৯

    শনিবার সকালে (স্থানীয় সময়) সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে গভর্নর শাপিরো লেখেন, “গত রাতে ইরিতে মর্মান্তিক বন্দুক হামলায় আমাদের পেনসিলভানিয়ার নয়জন নাগরিক নিহত হওয়ার পর আমি মেয়র ডারিয়া ডেভলিনের সঙ্গে কথা বলেছি এবং আমার প্রশাসনের পক্ষ থেকে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দিয়েছি।”

  • রিয়াদের কিং খালেদ বিমানবন্দরে হামলায় কয়েকজন আহত, কার্যক্রম বন্ধ

    রিয়াদের কিং খালেদ বিমানবন্দরে হামলায় কয়েকজন আহত, কার্যক্রম বন্ধ

    শনিবার বিমানবন্দরে থাকা এক প্রত্যক্ষদর্শী জানান, তিনি একটি বিস্ফোরণ দেখেছেন। এরপর ভেতরে মাটিতে বেশ কয়েকজনকে আহত অবস্থায় পড়ে থাকতে দেখেন। এক ডজনের বেশি অ্যাম্বুলেন্সকে বিমানবন্দরের দিকে ছুটে যেতে দেখা যায়।