চরচা ডেস্ক

মধ্যপ্রাচ্য ইস্যুতে প্রথমে ইরানের প্রতিনিধি দল এবং পরে আমেরিকার প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করেছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদন থেকে এই তথ্য জানা গেছে। তবে দুই পক্ষের সঙ্গে শাহবাজ শরিফের বৈঠকে কী আলোচনা হয়েছে, সে বিষয়ে কোনো বিস্তারিত তথ্য এখনো জানা যায়নি।
মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স ও শাহবাজ শরিফের মধ্যকার এই বৈঠকে সহায়তা করেছেন যুক্তরাষ্ট্রের বিশেষ দূত স্টিভ উইটকফ এবং মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জামাতা জ্যারেড কুশনার। পাকিস্তানের প্রধানমন্ত্রীর দপ্তরের এক বিবৃতিতে বলা হয়েছে, এই আলোচনাগুলো অঞ্চলটিতে টেকসই শান্তির দিকে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হয়ে উঠবে বলে আশা প্রকাশ করেছেন শাহবাজ শরিফ।
এর আগে ইরানের একটি প্রতিনিধিদলের সঙ্গে শাহবাজ শরিফের পৃথক বৈঠক হয়। ইসলামাবাদে অবস্থানরত ইরানি বার্তা সংস্থা তাসনিমের সংবাদদাতা জানিয়েছেন, ইরানি পার্লামেন্টের স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফের নেতৃত্বে ও পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচিকে অন্তর্ভুক্ত করে প্রতিনিধি দলটি শাহবাজের সঙ্গে বৈঠকে অংশ নেয়।
আজকের বৈঠকগুলোতে ইরানি প্রতিনিধিরা যুক্তরাষ্ট্রের অবস্থান এবং তাদের প্রতিশ্রুতি বাস্তবায়নের অগ্রগতি মূল্যায়ন করবে। এরপরই যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনার বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।
তবে এই আলোচনা শেষ পর্যন্ত কীভাবে এগোবে কিংবা দুই পক্ষ মুখোমুখি বৈঠকে বসবে কি না, তা এখনো স্পষ্ট নয়। তবে পাকিস্তান সরকারের একটি সূত্র বিবিসিকে জানিয়েছে, প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ মধ্যাহ্নভোজের সময় ইরানের প্রতিনিধিদলের সঙ্গে বৈঠক করেছেন।
আগের আলোচনাগুলোর মতো এবারও পাকিস্তান যুক্তরাষ্ট্রের কর্মকর্তাদের সঙ্গে এক দফা এবং এরপর ইরানের প্রতিনিধিদের সঙ্গে আরেক দফা বৈঠক করে বিভিন্ন প্রস্তাবের বিষয়ে অগ্রগতি আনার চেষ্টা করতে পারে।