Chaarcha Logo
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
২২ সেপ্টেম্বর, ২০২৬
২২ সেপ্টেম্বর, ২০২৬
Chaarcha logo
সংক্ষেপেকানেক্টম্যাগাজিন

আমরা

আমাদের সম্পর্কেযোগাযোগবিধিনিষেধ ও শর্তাবলিগোপনীয়তার নীতি
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
২২ সেপ্টেম্বর, ২০২৬
২২ সেপ্টেম্বর, ২০২৬
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
Chaarcha logo
সর্বশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
আমরা
  • আমাদের সম্পর্কে
  • যোগাযোগ
  • বিধিনিষেধ ও শর্তাবলি
  • গোপনীয়তার নীতি
এক্সপ্লেইনারবিশ্লেষণ

সম্পাদক: সোহরাব হাসান, প্রিন্টার্স বিল্ডিং (লেভেল–১৪), ৫ রাজউক অ্যাভিনিউ, মতিঝিল বাণিজ্যিক এলাকা, ঢাকা–১০০০, বাংলাদেশ

|

স্বত্ব © চরচা

Chaarcha Logo
Advertisement
Advertisement
> সংক্ষেপে

কুষ্টিয়ায় আস্তানায় হামলা করে ‘পীর’কে হত্যা

চরচা প্রতিবেদক

চরচা প্রতিবেদক

প্রকাশ : ১১ এপ্রিল ২০২৬, ১৯: ২৬
কুষ্টিয়ায় আস্তানায় হামলা করে ‘পীর’কে হত্যা

কুষ্টিয়ার দৌলতপুর উপজেলায় ‘ধর্ম অবমাননার’ অভিযোগে একটি আস্তানায় হামলা করে সেখানকার পীরকে পিটিয়ে ও কুপিয়ে হত্যা করা হয়েছে।

Advertisement
Advertisement
Advertisement

আজ শনিবার দুপুর আড়াইটার দিকে উপজেলার ফিলিপনগর ইউনিয়নের ফিলিপনগর গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত ব্যক্তির নাম শামীম রেজা ওরফে জাহাঙ্গীর (৬৫)।

দৌলতপুর থানার ডিউটি অফিসার সহকারী উপ-পরিদর্শক (এএসআই) নুরুন নাহার চরচাকে বলেন, “ঘটনাস্থল থেকে শামীম জাহাঙ্গীরকে আহত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়। সেখানে তিনি মারা যান। ঘটনাস্থলে আমাদের ঊর্ধ্বতন কর্মকর্তারা রয়েছেন।”

Advertisement
Advertisement
Advertisement

পুলিশ ও স্থানীয়রা জানায়, সামাজিক যোগাযোগমাধ্যমে ওই ‘পীরের’ একটি ভিডিও ছড়িয়ে পড়ে। তাতে ইসলাম ধর্ম নিয়ে ‘আপত্তিকর’ বক্তব্য দেওয়া রয়েছে। তবে ভিডিওটি অনেক আগের। ভিডিওটি সম্প্রতি ছড়িয়ে পড়ায় স্থানীয়রা সেখানে হামলা করে ভাঙচুর করে। পরে আগুনও দেওয়া হয়।

শামীম রেজা ফিলিপনগর গ্রামের মৃত জেছের আলীর ছেলে। ঢাকায় পড়াশোনা শেষ করে তিনি শিক্ষকতা করতেন। পরে এলাকায় ফিরে একটি আস্তানা গড়ে তোলেন।

আস্তানায় হামলার ঘটনায় আরও কয়েকজন আহত হয়েছেন।

কুষ্টিয়ার পুলিশ সুপার মোহাম্মদ জসীম উদ্দিন গণমাধ্যমকে বলেন, “হামলাকারী কারা, সেটা সুনির্দিষ্টভাবে বলা যাচ্ছে না। তার (নিহতের) কর্মকাণ্ডগুলো নিয়ে আগেও প্রতিক্রিয়া হয়েছিল। ২০২৩ সালে তাকে গ্রেপ্তারও করা হয়েছিল। তো এগুলো নিয়ে তার একটি পুরনো ভিডিও কেউ একজন সামনে নিয়ে আসছে। সেখান থেকে ইনস্ট্যান্ট একটা ঘটনা ঘটেছে। হামলাকারীরা সবাই স্থানীয়ই। একটা বড় সংখ্যায় লোকজন সেখানে আসছে। কারা কারা সেখানে আসছে, সেটা আমরা খুঁজে বের করব।”

বিষয়: হত্যাদৌলতপুর (কুষ্টিয়া)কুষ্টিয়াহামলা
সর্বশেষ
  • ১

    ছোট একটি ডাল থেকে লাখ টাকার বনসাই

  • ২

    জ্বালানি তেলের দাম বাড়ায় বেসরকারি কনটেইনার ডিপোতে বাড়লো চার্জ

  • ৩

    সালাহউদ্দিন–চুন্নুদের জেল কেন দিয়েছিল সামরিক আদালত?

  • ৪

    অপ্রতিম-আজমল-মরিয়মরা কেন ঝরে যায়?

  • ৫

    নিউইয়র্কে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

সম্পর্কিত
  • জ্বালানি তেলের দাম বাড়ায় বেসরকারি কনটেইনার ডিপোতে বাড়লো চার্জ

    জ্বালানি তেলের দাম বাড়ায় বেসরকারি কনটেইনার ডিপোতে বাড়লো চার্জ

    জ্বালানি তেলের দাম বাড়ার পর কনটেইনার হ্যান্ডলিং চার্জ ৯ দশমিক ৮৫ শতাংশ বাড়িয়েছে বেসরকারি কনটেইনার ডিপো মালিকদের সংগঠন বাংলাদেশ ইনল্যান্ড কনটেইনার ডিপোস অ্যাসোসিয়েশন (বিআইসিডিএ)।

  • নিউইয়র্কে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

    নিউইয়র্কে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

    জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে অংশ নিতে যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আগামী ২৪ সেপ্টেম্বর জাতিসংঘের সাধারণ পরিষদে প্রথমবারের মতো ভাষণ দেবেন তিনি।

  • রাবি শিক্ষার্থীকে পিটুনি: রেলের ৪ কর্মী বরখাস্ত, তদন্ত কমিটি

    রাবি শিক্ষার্থীকে পিটুনি: রেলের ৪ কর্মী বরখাস্ত, তদন্ত কমিটি

    রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) এক শিক্ষার্থীকে রেলওয়ে নিরাপত্তা বাহিনীর (আরএনবি) সদস্য, আনসার ও কর্মচারীদের মারধরের অভিযোগে রাজশাহী রেলওয়ে স্টেশনে ভাঙচুর চালিয়েছেন বিক্ষুব্ধ শিক্ষার্থীরা। এ ঘটনায় চার রেলওয়ে কর্মচারীকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে। ঘটনার কারণ অনুসন্ধানে চার সদস্যের একটি

  • নেতৃত্ব পরিবর্তনের দাবি প্রত্যাখ্যান ওলির

    নেতৃত্ব পরিবর্তনের দাবি প্রত্যাখ্যান ওলির

    নেপালের সার্বভৌমত্বের জন্য হুমকি তৈরি করতে পারে—এমন ভূরাজনৈতিক কারসাজির বিরুদ্ধেও সতর্ক করেন ওলি।