বরিশাল প্রতিনিধি

বরিশাল শের-ই-বাংলা চিকিৎসা মহাবিদ্যালয় (শেবাচিম) হাসপাতালের আগুনের ঘটনা ঘটেছে। এসময় অন্যত্র সরিয়ে নেওয়ার সময় দুই রোগী মারা গেছেন। কোতয়ালী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মামুন উল ইসলাম দুজনের মৃত্যুর তথ্য নিশ্চিত করেছেন।
গতকাল মঙ্গলবার রাত ১১টার দিকে হাসপাতালের মেডিসিন ভবনের একটি কক্ষে আগুন লাগে। পরে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ২০ মিনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।
মৃত দুজনের মধ্যে আবুল হোসেন হাওলাদার (৬০) স্ট্রোকের রোগী ছিলেন। অপরজন, কাজী আতাউর রহমান (৮০) অর্থপেডিক্সের রোগী ছিলেন।
প্রত্যক্ষদর্শীদের সঙ্গে কথা বলে জানা গেছে, রাতে হঠাৎ করে মেডিসিন ভবনের তৃতীয় তলায় আগুন দেখতে পান। দ্রুত সেই আগুন ছড়িয়ে পড়ে। এসময় রোগীদের নিয়ে স্বজনেরা দিক্বিদিক ছোটাছুটি শুরু করেন। পরে খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ২০ মিনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। সিগারেটের আগুনে এই ঘটনা ঘটে থাকতে পারে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।
ওসি মামুন বলেন, মেডিসিন ভবনের পুরাতন চিকিৎসা সামগ্রী ভর্তি একটি রুমে আগুন লাগে। এসময় রোগীদের অন্যত্র সরিয়ে নেওয়ার সময় দুজন মারা গেছেন বলে জেনেছি। মৃত্যুর সঠিক কারণ ময়নাতদন্ত শেষে বলা যাবে।
বরিশাল ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপ-পরিচালক মানিকুজ্জামান বলেন, ধারণা করা হচ্ছে, সিগারেটের আগুনে এই ঘটনার সূত্রপাত। পুরাতন কিছু চিকিৎসা সামগ্রী পুড়ে গেছে। তাতে তেমন কোন ক্ষয়ক্ষতি হয়নি।