Chaarcha Logo
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১১ অক্টোবর, ২০২৬
১১ অক্টোবর, ২০২৬
Chaarcha logo
সংক্ষেপেকানেক্টম্যাগাজিন

আমরা

আমাদের সম্পর্কেযোগাযোগবিধিনিষেধ ও শর্তাবলিগোপনীয়তার নীতি
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১১ অক্টোবর, ২০২৬
১১ অক্টোবর, ২০২৬
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
Chaarcha logo
সর্বশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
আমরা
  • আমাদের সম্পর্কে
  • যোগাযোগ
  • বিধিনিষেধ ও শর্তাবলি
  • গোপনীয়তার নীতি
এক্সপ্লেইনারবিশ্লেষণ

সম্পাদক: সোহরাব হাসান, প্রিন্টার্স বিল্ডিং (লেভেল–১৪), ৫ রাজউক অ্যাভিনিউ, মতিঝিল বাণিজ্যিক এলাকা, ঢাকা–১০০০, বাংলাদেশ

|

স্বত্ব © চরচা

Chaarcha Logo
> সংক্ষেপে

যৌন নির্যাতনের শিকার হয়ে আইসিইউতে ১০ বছরের শিশু, মাদ্রাসা শিক্ষকসহ গ্রেপ্তার ৩

রাজশাহী প্রতিনিধি

রাজশাহী প্রতিনিধি

প্রকাশ : ১৮ মার্চ ২০২৬, ১০: ১৪
যৌন নির্যাতনের শিকার হয়ে আইসিইউতে ১০ বছরের শিশু, মাদ্রাসা শিক্ষকসহ গ্রেপ্তার ৩

কুষ্টিয়ার ভেড়ামারায় একটি মাদ্রাসায় যৌন নির্যাতনের শিকার এক শিশুকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে (রামেক) ভর্তি করা হয়েছে। আইসিইউতে চিকিৎসাধীন ১০ বছর বয়সী শিশুটির শারীরিক অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসকেরা। এই ঘটনায় মাদ্রাসার পরিচালকসহ তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে।

Advertisement

গত সোমবার সকালে শিশুটিকে হাসপাতালে ভর্তি করা হয়। সোমবার রাতেই শিশুটির মা বাদী হয়ে ভেড়ামারা থানায় এই ঘটনায় একটি মামলা করেন। মামলার তদন্ত কর্মকর্তা রকিবুল ইসলাম বলেন, মামলার পর অভিযান চালিয়ে মাদ্রাসার পরিচালকসহ তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। পরে মঙ্গলবার সকালে তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।

ভুক্তভোগী শিশুর মা জানান, সাত-আট মাস আগে তিনি তার মেয়েকে ভেড়ামারার জামিলতুন্নেসা হাফিজিয়া মাদ্রাসায় ভর্তি করেছিলেন। গত মাসের ১১ তারিখ তিনি মেয়েকে সেখানে রেখে আসেন। গত রোববার (১৫ মার্চ) ঈদের ছুটিতে মেয়েকে বাড়ি নিতে মাদ্রাসায় যান তিনি। তখন মেয়ে তিনি গুরুতর অসুস্থ অবস্থায় দেখতে পান। এসময় শিশুর পেট এবং বাম পা অস্বাভাবিক ফোলা ছিল।

ভুক্তভোগীর মা বলেন, ‘‘মেয়েটি মানসিকভাবে এতটাই ভেঙে পড়েছিল যে মানুষকে দেখলেই ভয় পাচ্ছিল এবং কারো সাথে কথা বলছিল না। পরে কুষ্টিয়ায় আল্ট্রাসনোগ্রাম করার পর মেয়ের শারীরিক অবস্থা আশঙ্কাজনক দেখে সোমবার সকালে তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসা হয়।’’

Advertisement
Advertisement
Advertisement

শিশুটির মায়ের অভিযোগ, তার মেয়ের ওপর শারীরিক ও মানসিক নির্যাতন চালানো হয়েছে। তার মেয়ে তাকে জানিয়েছিল, তাকে মারধর করা হয়েছে এবং ঘুমের ওষুধ খাওয়ানো হয়েছে, এরপর কী হয়েছে তা সে আর মনে করতে পারছে না। গত সোমবার বিকেলের পর থেকে শিশুটি আর কোনো কথা বলছে না।

ভুক্তভোগী শিশুর মা দাবি করেন, মাদ্রাসার হুজুরের লোকজন টাকা দিয়ে বিষয়টি মীমাংসা করার চেষ্টা করেছে এবং তাদের হুমকি দিয়েছে। তিনি এই ঘটনার বিচার ও দোষীদের ফাঁসি দাবি করেছেন। তিনি বলেন, ‘‘আমি যদি ঈদের ছুটিতে ওকে নিতে না যেতাম, তবে আমার মেয়ে মারাই যেত।’’

রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের মুখপাত্র শঙ্কর কে বিশ্বাস বলেন, শিশুটি বর্তমানে কথা বলার মতো অবস্থায় নেই এবং প্রচণ্ড মানসিক আতঙ্কে রয়েছে। গতকাল মঙ্গলবার বিকেল ৪টার দিকে তাকে আইসিইউতে স্থানান্তর করা হয়েছে এবং তার অবস্থা বর্তমানে সংকটাপন্ন।

প্রাথমিক পরীক্ষায় যৌন নির্যাতনের চিহ্ন পাওয়া গেছে জানিয়ে এই চিকিৎসক বলেন, আরও নিশ্চিত হওয়ার জন্য প্রয়োজনীয় নমুনা সংগ্রহ করা হয়েছে। ল্যাব টেস্টের রিপোর্ট হাতে পেলে বিষয়টি সম্পর্কে আরও নিশ্চিত হওয়া যাবে।

বিষয়: রাজশাহীযৌন নির্যাতনপুলিশশিশু নির্যাতনকুষ্টিয়াধর্ষণরামেক
Advertisement
সর্বশেষ
  • ১

    জাপানের মারুবেনিকে তথ্যপ্রযুক্তি, সার ও জ্বালানি খাতে বিনিয়োগ বাড়ানোর আহ্বান প্রধানমন্ত্রীর

  • ২

    ‘যত দিন যাচ্ছে, আমলারা আরও শক্তিশালী হচ্ছে, বেপরোয়া হচ্ছে’

  • ৩

    সৌদির আকাশসীমা ব্যবহার না করার সতর্কতা হুতিদের

  • ৪

    সিজেপির আটক তিন নেতার মুক্তি

  • ৫

    ‘বাংলা একাডেমির যুক্তি ছিল–এখানে জাতির জনক নিয়ে কটাক্ষ ছিল’

সম্পর্কিত
  • জাপানের মারুবেনিকে তথ্যপ্রযুক্তি, সার ও জ্বালানি খাতে বিনিয়োগ বাড়ানোর আহ্বান প্রধানমন্ত্রীর

    জাপানের মারুবেনিকে তথ্যপ্রযুক্তি, সার ও জ্বালানি খাতে বিনিয়োগ বাড়ানোর আহ্বান প্রধানমন্ত্রীর

    বৈঠকে কর্ণফুলী ফার্টিলাইজার কোম্পানি লিমিটেডে (কাফকো) মারুবেনির বিদ্যমান বিনিয়োগ এবং বাংলাদেশে দ্বিতীয় কাফকো সার কারখানা স্থাপনের সম্ভাবনা নিয়ে আলোচনা হয়। এ প্রস্তাবে আগ্রহ প্রকাশ করে জাপানি প্রতিষ্ঠানটি।

  • সৌদির আকাশসীমা ব্যবহার না করার সতর্কতা হুতিদের

    সৌদির আকাশসীমা ব্যবহার না করার সতর্কতা হুতিদের

    বিশ্বের সব বিমান সংস্থাকে সৌদি আরবের আকাশসীমা ও বিমানবন্দর ব্যবহার না করার সতর্কবার্তা দিয়েছে ইয়েমেনের হুতি বিদ্রোহীরা। স্থানীয় সময় আজ রোববার হুতিরা এই সতর্কবার্তা দিয়েছে ব্রিটিশ সংবাদামাধ্যম বিবিসি এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে।

  • নেপালে আবার আকস্মিক বন্যা, সরিয়ে নেওয়া হচ্ছে গ্রামবাসীদের

    নেপালে আবার আকস্মিক বন্যা, সরিয়ে নেওয়া হচ্ছে গ্রামবাসীদের

    সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা গেছে, উঁচু পাহাড়ের মধ্য দিয়ে প্রবাহিত ফুলেফেঁপে ওঠা নদীর স্রোতে ঘরবাড়ি ও ছোট ছোট ঘর ভেসে যাচ্ছে।

  • তৃতীয় দিনে হ্যাটট্রিক করে ইতিহাস গড়লেন হাসান

    তৃতীয় দিনে হ্যাটট্রিক করে ইতিহাস গড়লেন হাসান

    আফগানিস্তানের বিপক্ষে চলমান টেস্টে ইতিহাসের পাতায় নাম লেখালেন হাসান মাহমুদ। বাংলাদেশের প্রথম পেসার হিসেবে টেস্ট ক্রিকেটে হ্যাটট্রিক করার কীর্তি গড়েছেন ডানহাতি এই পেসার। আবুধাবিতে টেস্টের তৃতীয় দিনে সকালের সেশনে এই কীর্তি গড়েন তিনি। আন্তর্জাতিক ক্রিকেটেও এটি হাসানের প্রথম হ্যাটট্রিক। বা