চরচা ডেস্ক

ইরানের কাশান শহরের একটি রেলওয়ে সেতুতে হামলা চালিয়েছে ইসরায়েল। এতে দুজন নিহত হওয়ার খবর পাওয়া গেছে। ইরানের আধা-সরকারি বার্তা সংস্থা মেহের নিউজের বরাত দিয়ে এই তথ্য জানিয়েছেন কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা।
এর আগে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) নিজেদের ফার্সি ভাষার এক্স অ্যাকাউন্টে ইরানিদের উদ্দেশে ‘জরুরি সতর্কবার্তা’ দিয়ে আগামী ১২ ঘণ্টা ট্রেন ব্যবহার না করতে এবং রেললাইন থেকে দূরে থাকতে আহ্বান জানায়।
ইরানের জনগণকে দেওয়া হুমকির পরই এ হামলা চালানো হয়।