চরচা ডেস্ক

দেশে গত ২৪ ঘণ্টায় হামে আক্রান্ত হয়ে তিনজন এবং এ রোগের উপসর্গ নিয়ে আরও ছয়জনের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। বার্তা সংস্থা বাসসের এক প্রতিবেদনে জানানো হয়, আজ মঙ্গলবার স্বাস্থ্য অধিদপ্তরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় সারা দেশে নতুন করে ১ হাজার ২৭৬ জন সন্দেহভাজন হাম রোগী শনাক্ত হয়েছে এবং ল্যাবরেটরিতে নিশ্চিত হওয়া রোগী পাওয়া গেছে ১৬৩ জন।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, গত ১৫ মার্চ থেকে ২৮ এপ্রিল পর্যন্ত নিশ্চিত হাম রোগীর সংখ্যা মোট ৪ হাজার ৮৫৬ জন এবং সন্দেহজনক হামে আক্রান্তের সংখ্যা ৩৪ হাজার ৬৬২ জন। এ পর্যন্ত হাম সন্দেহে হাসপাতালে ভর্তি হয়েছেন ২৩ হাজার ৩৪৮ জন এবং হাসপাতাল থেকে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১৯ হাজার ৯৯১ জন।
গত ১৫ মার্চ থেকে এ পর্যন্ত হামে আক্রান্ত হয়ে ৪৭ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে হামের উপসর্গ নিয়ে ২২৬ জনের মৃত্যু হয়েছে।
ঢাকায় হাম শনাক্ত তিন শিশুই মারা গেছে। অন্যদিকে হামের উপসর্গ নিয়ে বরিশালে দুজন, ঢাকায় দুজন, রাজশাহীতে একজন ও সিলেটে একজন মারা গেছে।