Advertisement Banner

সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপে বাংলাদেশের জয়ে স্পিকারের অভিনন্দন

চরচা প্রতিবেদক
চরচা প্রতিবেদক
সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপে বাংলাদেশের জয়ে স্পিকারের অভিনন্দন
ছবি: বাসস থেকে নেওয়া

সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপের ফাইনালে বাংলাদেশের জয়ে জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম অভিনন্দন জানিয়েছেন। বাসসের এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।

গতকাল শুক্রবার মালদ্বীপের রাজধানী মালেতে অনুষ্ঠিত ফাইনাল ম্যাচে বাংলাদেশ ও ভারত মুখোমুখি হয়। নির্ধারিত সময়ে সমতা থাকার পর ট্রাইবেকারে বাংলাদেশ ৪-৩ গোলে ভারতকে হারিয়ে শিরোপা জেতে।

স্পিকার অনূর্ধ্ব-২০ বাংলাদেশ ফুটবল দলের খেলোয়াড়, কোচ ও কর্মকর্তাদের পাশাপাশি বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) সংশ্লিষ্টদের অভিনন্দন জানান।

তিনি আশা প্রকাশ করেন, আগামীতেও বাংলাদেশ ফুটবল দলের এই জয়ের ধারা অব্যাহত থাকবে।

সম্পর্কিত