চাঁদাবাজির কবর রচনা করা হলো: হাসনাত

চরচা প্রতিবেদক
চরচা প্রতিবেদক
চাঁদাবাজির কবর রচনা করা হলো: হাসনাত
হাসনাত আব্দুল্লাহ। ছবি: বাসস

চাঁদাবাজ, মাদক কারবারি ও মাটিখেকোদের বিরুদ্ধে কঠোর অবস্থানের ঘোষণা দিয়েছেন কুমিল্লা-৪ (দেবীদ্বার) আসনে ১১–দলীয় নির্বাচনী ঐক্যের জয়ী প্রার্থী জাতীয় নাগরিক কমিটির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ।

বৃহস্পতিবার রাতে দেবীদ্বার বাজারে তিনি এসব কথা বলেন।

এনসিপির এই নেতা বলেন, “জনতার সঙ্গে যার সংযোগ থাকবে, তার ভোটের জন্য অর্থ, গুন্ডাবাহিনী বা পেশিশক্তির প্রয়োজন নেই। ভোটের জন্য দরকার জনতার ভালোবাসা ও আস্থা।”

তিনি আরও বলেন, “এই মুহূর্ত থেকে দেবীদ্বারে চাঁদাবাজির কবর রচনা করা হলো।”

স্থানীয় ব্যবসায়ী ও সিএনজি স্ট্যান্ডের শ্রমিকদের উদ্দেশে হাসনাত বলেন, কেউ ব্যবসা করতে গেলে এক পয়সাও চাঁদা দিতে হবে না। যদি কেউ চাঁদা দাবি করে, তাকে আটক করে পুলিশে দেওয়ার আহ্বান জানান তিনি।

হাসনাত আরও বলেন, “দেবীদ্বারে দায়িত্ব পালন করতে এলে প্রশাসনকেও কঠোরভাবে আইন মেনে চলতে হবে। চাঁদাবাজির সঙ্গে জড়িত কাউকে ছাড় দেওয়া হবে না। সরকারি নিয়মের বাইরে এক কোদাল মাটি তুললেও ব্যবস্থা নেওয়া হবে।”

তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপি–সমর্থিত গণঅধিকার পরিষদের জসিম উদ্দিন ট্রাক প্রতীকে লড়েছেন। তবে ভোট গ্রহণের শেষ সময় ভোট বর্জনের ঘোষণা জসিম উদ্দিন।

এই আসনে ঋণখেলাপির অভিযোগে বিএনপির মনোনীত মঞ্জুরুল আহসান মুন্সী তার প্রার্থিতা হারান। এরপর ৪ ফেব্রুয়ারি গণ অধিকার পরিষদের প্রার্থী জসিমকে সমর্থন দেয় বিএনপি।

সম্পর্কিত