Advertisement Banner

যুদ্ধ কিংবা আলোচনা—কোনোটিই ছেড়ে দিইনি: পেজেশকিয়ান

চরচা ডেস্ক
চরচা ডেস্ক
যুদ্ধ কিংবা আলোচনা—কোনোটিই ছেড়ে দিইনি: পেজেশকিয়ান
ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। ছবি: রয়টার্স

ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান বলেছেন যে, তেহরানের প্রধান অগ্রাধিকার হলো জাতীয় নিরাপত্তা এবং আমাদের জনগণের শান্তি। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরাতে প্রকাশিত এক খবরে এ তথ্য জানা যায়।

সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স-এ দেওয়া এক পোস্টে তিনি বলেন, “আমরা পূর্ণ কর্তৃত্বের সাথে জাতির অধিকার রক্ষা করব এবং যেকোনো হুমকির মুখে পিছু হটব না।”

পেজেশকিয়ান আরও যোগ করেন, “কূটনীতি এবং প্রতিরক্ষা হলো জাতীয় শক্তির দুটি ডানা; আমরা যুদ্ধক্ষেত্র কিংবা আলোচনার টেবিল—কোনোটিই ছেড়ে দিইনি।”

সম্পর্কিত