বরিশাল প্রতিনিধি

বরিশালের মেঘনা নদীতে গভীর রাতে যৌথ অভিযানে ১৩ জেলেকে আটক করে ২৬ হাজার টাকা জরিমানা করেছে উপজেলা প্রশাসন ও নৌ-পুলিশ। আজ রোববার দায়িত্বরত হিজলা উপজেলার জ্যেষ্ঠ মৎস্য কর্মকর্তা মোহাম্মদ আলম এ তথ্য জানান।
মোহাম্মদ আলম জানান, গত শনিবার দিবাগত রাত ১টার দিকে উপজেলার কালীগঞ্জ এলাকায় হিজলা ও মেহেন্দীগঞ্জ উপজেলা প্রশাসন ও নৌপুলিশ এই যৌথ অভিযান চালায়। অভিযানে পাঙাশের পোনা ও জাটকা ইলিশ ধ্বংসকারী বেহুন্দি জাল ও কারেন্ট জাল জব্দ করা হয়।
হিজলা উপজেলা মৎস্য দপ্তরের তথ্যমতে, গত ১ মার্চ থেকে ৩০ এপ্রিল পর্যন্ত মৎস্য অভয়াশ্রমে মাছ ধরায় নিষেধাজ্ঞা দেয় সরকার। সরকারের নিষেধাজ্ঞা অমান্য করে অসাধু জেলেরা রাতের আঁধারে অবৈধ বেহুন্দি ও কারেন্ট জাল দিয়ে পাঙাশের পোনা ও জাটকা ইলিশ শিকার করেছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে হিজলা ও মেহেন্দীগঞ্জ মৎস্য দপ্তর, উপজেলা প্রশাসন ও নৌপুলিশ গত শনিবার দিবাগত রাত ১টার দিকে মেঘনায় অভিযান চালায়।
অভিযানে হিজলা উপজেলার ফারুক ভূঁইয়া (৫০), জিয়া উদ্দীন (২৩), মেহেন্দীগঞ্জ উপজেলার আল আমিন বিশ্বাস (৩০), রতন ব্যাপারী (৩৩), জুলহাস ব্যাপারী (২৮), আলামিন হাওলাদার (৩৫), ইরশাদ হোসেন (৪৫), চুন্নু হাওলাদার (৪০), মাইদুল ব্যাপারী (৩৫), সেলিম খান (৪৫), সাহিন হোসেন (৪৫), মো. সাব্বির (২৭) ও মো. আব্দুল্লাহ (২৬) নামের ১৩ জেলেকে আটক করা হয়।
রাতেই আটককৃত জেলেদের ২ হাজার টাকা করে মোট ২৬ হাজার টাকা জরিমানা করেন হিজলা উপজেলার সহকারী কমিশনার (ভূমি) অভ্র জ্যোতি বড়ালের ভ্রাম্যমাণ আদালত।