চরচা ডেস্ক

কুমিল্লা-৬ আসনের বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী কাজী দ্বীন মোহাম্মদ বিভিন্ন ভোটকেন্দ্রে জালভোট, কেন্দ্র দখল ও অনিয়মের অভিযোগ তুলে ভোট স্থগিতের আবেদন জানিয়েছেন। বার্তা সংস্থা ইউএনবির এক প্রতিবেদন থেকে জানা যায়, আজ বৃহস্পতিবার রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক বরাবর তিনি লিখিত অভিযোগপত্র দাখিল করেন।
অভিযোগে তিনি দাবি করেন, তার নির্বাচনি এলাকার একাধিক কেন্দ্রে অনিয়ম পরিলক্ষিত হয়েছে। এর মধ্যে রয়েছে আলেকজান মেমোরিয়াল হাই স্কুল, শিশু কল্যাণ সরকারি প্রাথমিক বিদ্যালয়, চম্পকনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়, বামইল স্কুল অ্যান্ড কলেজ, বাখরাবাদ গ্যাস আদর্শ উচ্চ বিদ্যালয়, ইসহাক সরকারি প্রাথমিক বিদ্যালয়সহ বেশ কয়েকটি কেন্দ্র।
তিনি অভিযোগে আরও বলেন, সংশ্লিষ্ট কেন্দ্রগুলোতে জালভোট প্রদান ও কেন্দ্র দখলের মতো ঘটনা ঘটেছে। এ বিষয়ে বারবার সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করলেও কার্যকর কোনো ব্যবস্থা নেওয়া হয়নি বলে দাবি করেন তিনি। তাই কেন্দ্রগুলোর ভোট স্থগিতের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে লিখিত আবেদন জানিয়েছেন তিনি।