Advertisement Banner

দুই ঘণ্টার চেষ্টায় বিজয় সরণির বাজারে লাগা আগুন নিয়ন্ত্রণে

চরচা প্রতিবেদক
চরচা প্রতিবেদক
দুই ঘণ্টার চেষ্টায় বিজয় সরণির বাজারে লাগা আগুন নিয়ন্ত্রণে

প্রায় দুই ঘণ্টার চেষ্টায় রাজধানীর বিজয় সরণি মোড়ের কলমিলতা বাজারে লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে। আজ মঙ্গলবার ভোর ৫টা ১৪ মিনিটে দুইতলা মার্কেটটির নিচতলায় আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস।

পরে ৫টা ২০ মিনিটে ফায়ার সার্ভিসের ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। তেজগাঁও, মোহাম্মদপুর, মিরপুর ও সিদ্দিকবাজার ফায়ার স্টেশনের মোট ১০টি ইউনিটের সদস্যরা সকাল ৭টায় আগুন নিয়ন্ত্রণে আনেন।

ফায়ার সার্ভিসের পরিচালক (অপারেশন ও মেইনটেন্যান্স) লে. কর্নেল মো. মাহমুদুল হাসান ঘটনাস্থলে সাংবাদিকদের জানান, সকাল ৭টায় কলমিলতা বাজারের আগুন নিয়ন্ত্রণে আনা হয়েছে। প্রাথমিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি। এখন পর্যন্ত কোনো হতাহত নেই।

সম্পর্কিত