চরচা ডেস্ক

ইন্দোনেশিয়ার সক্রিয় আগ্নেয়গিরি ডুকোনোতে ভয়াবহ অগ্নুৎপাত শুরু হয়েছে। এরই মধ্যে এ ঘটনায় তিনজন মারা গেছেন। তাদের মধ্যে দুজনই বিদেশি। যারা মারা গেছেন, তারা পর্বতারোহী বলে জানা গেছে। এখন পর্যন্ত ১০ জন নিখোঁজে তথ্য পাওয়া গেছে।
ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির এক প্রতিবেদন থেকে জানা যায়, ইন্দোনেশিয়ার পূর্ব হালমাহেরা দ্বীপের এই আগ্নেয়গিরি থেকে আজ শুক্রবার ভয়াবহ অগ্নুৎপাত শুরু হয়। স্থানীয় পুলিশ প্রধান বলছেন, এরপর ১০ কিলোমিটারের সমান উঁচুতে উঠে ধোঁয়া।
পুলিশ সূত্রের বরাতে বিবিসি বলছে, এখন পর্যন্ত সাতজনকে জীবিত উদ্ধার করা সম্ভব হয়েছে।
এই আগ্নেয়গিরির আজকের ভিডিও ছড়িয়ে পড়েছে সামাজিক মাধ্যমে। এসব ভিডিওতে দেখা যায়, আকাশে ধোঁয়ার কুণ্ডলী। এসব ভিডিওর সত্যতা নিশ্চিত করেছে বার্তা সংস্থা রয়টার্স।
স্থানীয় উদ্ধারকারী সংস্থার প্রধান ইওয়ান রামদানি বলছেন, ২০ জন পর্বতারোহী আটকা পড়েছেন। এরই মধ্যে তাদের উদ্ধারে কাজ শুরু হয়েছে। তবে এখন পর্যন্ত কোনো ফ্লাইট বাতিলের তথ্য পাওয়া যায়নি।