Advertisement Banner

ঢামেক পুলিশ ক্যাম্পের সামনে প্রাইভেট কারের ধাক্কায় বৃদ্ধার মৃত্যু

চরচা প্রতিবেদক
চরচা প্রতিবেদক
ঢামেক পুলিশ ক্যাম্পের সামনে প্রাইভেট কারের ধাক্কায় বৃদ্ধার মৃত্যু

ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের পুলিশ ক্যাম্পের সামনে সড়ক দুর্ঘটনায় অজ্ঞাতনামা এক বৃদ্ধা নিহত হয়েছেন। তার বয়স আনুমানিক ৭০ বছর।

আজ বৃহস্পতিবার ভোর ৬টার দিকে এ দুর্ঘটনা ঘটে। আহত অবস্থায় দ্রুত তাকে ঢামেক হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক জানান, সকালে কামরান মোল্লা নামের এক প্রাইভেট কার চালক তার বাসার অসুস্থ একজনকে হাসপাতালে নিয়ে আসছিলেন। এ সময় পুলিশ ক্যাম্পের সামনে আসলে মানসিক ভারসাম্যহীন অজ্ঞাত ওই বৃদ্ধাকে গাড়িটি ধাক্কা দেয়। পরে তিনি সড়কে পড়ে যান।

এরপর আশপাশের লোকজন চিৎকার করলে চালক আহত নারীকে হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসক পরীক্ষা শেষে তাকে মৃত ঘোষণা করেন।

পুলিশ জানিয়েছে, ঘটনার পর প্রাইভেট কারের চালককে আটক করা হয়েছে। নিহতের মরদেহ ঢামেক হাসপাতালের মর্গে রাখা হয়েছে এবং সংশ্লিষ্ট থানাকে বিষয়টি জানানো হয়েছে।

সম্পর্কিত