চরচা ডেস্ক

ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল যদি হামলা চালায় তাহলে মধ্যপ্রাচ্যের এই যুদ্ধ অঞ্চলটির বাইরেও ছড়িয়ে পড়বে বলে হুমকি দিয়েছে ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোর (আইআরজিসি)। বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে জানানো হয়, গত বুধবার আইআরজিসি এক বিবৃতিতে এ তথ্য জানায়।
আইআরজিসি বিবৃতিতে জানিয়েছে, “ইরানের বিরুদ্ধে ফের আগ্রাসন চালানো হলে, প্রতিশ্রুত আঞ্চলিক যুদ্ধ এবার অঞ্চলটির অনেক বাইরেও ছড়িয়ে পড়বে। আমাদের ধ্বংসাত্মক হামলা আপনাদেরকে গুঁড়িয়ে দেবে।”
আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আগামী কয়েক দিনের মধ্যে স্থায়ী সমাধানে কোনো চুক্তি না হলে, ইরানে আবারও হামলা চালানোর হুঁশিয়ারি দিয়েছেন।
গত ২৮ ফেব্রুয়ারি শুরু হওয়া এ যুদ্ধে ৮ এপ্রিল থেকে যুদ্ধবিরতি কার্যকর রয়েছে। প্রায় ৪০ দিনের এই যুদ্ধে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনিসহ অনেক শীর্ষ নেতারা নিহত হন। এর জবাবে ইরান মধ্যপ্রাচ্য জুড়ে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালায়।