চরচা প্রতিবেদক

নারায়ণগঞ্জের ফতুল্লার গিরিধারা এলাকার একটি বাসায় গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণে মুন্নি (১০) নামের আরও এক শিশুর মৃত্যু হয়েছে। বাবা ও তিন শিশুসহ এ নিয়ে মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪ জনে।
আজ বৃহস্পতিবার দুপুর ১২টা ৫০ মিনিটে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় মুন্নি মারা যায়।
এর আগে আজ সকাল ৯টা ৪০ মিনিটে ৪০ শতাংশ দগ্ধ অবস্থায় চিকিৎসাধীন থাকা ৭ বছর বয়সী মুন্নাও মারা যায়। হাসপাতালের আবাসিক চিকিৎসক ডা. শাওন বিন রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।
গত রোববার ফতুল্লার গিরিধারা এলাকার একটি ৮ তলা ভবনের নিচতলায় ভোর ৭টার দিকে এই দুর্ঘটনা ঘটে। এতে সবজি বিক্রেতা মো. কালাম, তার সন্তান কথা, মুন্না ও মুন্নি চিকিৎসাধীন অবস্থায় মারা যান। বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন কালামের স্ত্রী সায়মা বেগম। চিকিৎসকরা জানিয়েছেন, তার অবস্থাও আশঙ্কাজনক।