Chaarcha Logo
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১৯ অক্টোবর, ২০২৬
১৯ অক্টোবর, ২০২৬
Chaarcha logo
সংক্ষেপেকানেক্টম্যাগাজিন

আমরা

আমাদের সম্পর্কেযোগাযোগবিধিনিষেধ ও শর্তাবলিগোপনীয়তার নীতি
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১৯ অক্টোবর, ২০২৬
১৯ অক্টোবর, ২০২৬
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
Chaarcha logo
সর্বশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
আমরা
  • আমাদের সম্পর্কে
  • যোগাযোগ
  • বিধিনিষেধ ও শর্তাবলি
  • গোপনীয়তার নীতি
এক্সপ্লেইনারবিশ্লেষণ

সম্পাদক: সোহরাব হাসান, প্রিন্টার্স বিল্ডিং (লেভেল–১৪), ৫ রাজউক অ্যাভিনিউ, মতিঝিল বাণিজ্যিক এলাকা, ঢাকা–১০০০, বাংলাদেশ

|

স্বত্ব © চরচা

Chaarcha Logo
> কানেক্ট

ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে পূবালী ব্যাংকের ‘গ্রীন লাউঞ্জ’ উদ্বোধন

চরচা ডেস্ক

চরচা ডেস্ক

প্রকাশ : ১৪ মে ২০২৬, ১৭: ৩৭
ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে পূবালী ব্যাংকের ‘গ্রীন লাউঞ্জ’ উদ্বোধন

গ্রাহকদের জন্য প্রিমিয়াম ব্যাংকিং ও ভ্রমণসেবা সম্প্রসারণের অংশ হিসেবে সিলেটের ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরের অভ্যন্তরীণ টার্মিনালে ‘পূবালী ব্যাংক গ্রীন লাউঞ্জ’ উদ্বোধন করেছে পূবালী ব্যাংক।

Advertisement

এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, সম্প্রতি আয়োজিত এক অনুষ্ঠানে পূবালী ব্যাংকের পরিচালক রুমানা শরীফ, পরিচালক রানা লায়লা হাফিজ এবং ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী মো. আলী আনুষ্ঠানিকভাবে লাউঞ্জটির উদ্বোধন করেন।

এ সময় উপস্থিত ছিলেন পূবালী ব্যাংক সিলেট প্রিন্সিপাল অফিসের মহাব্যবস্থাপক চৌধুরী মো. শফিউল হাসান, কার্ড বিজনেস বিভাগের বিভাগ প্রধান ও উপমহাব্যবস্থাপক এনএম ফিরোজ কামাল, সিলেট পূর্ব অঞ্চলের অঞ্চল প্রধান মো. ফজলুল কবীর চৌধুরী, সিলেট পশ্চিম অঞ্চলের অঞ্চল প্রধান মো. রুহুল আমিন, মৌলভীবাজার অঞ্চলের অঞ্চল প্রধান প্রদ্যোৎ কান্তি দাশ এবং ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরের প্রধান নিরাপত্তা কর্মকর্তা নিখিলেশ কর।

ব্যাংক কর্তৃপক্ষ জানায়, পূবালী ব্যাংকের নির্ধারিত ক্রেডিট কার্ডধারীরা একজন সহযাত্রীসহ সম্পূর্ণ বিনামূল্যে এই লাউঞ্জ সুবিধা ব্যবহার করতে পারবেন। লাউঞ্জে থাকছে প্রিমিয়াম রিফ্রেশমেন্ট, উচ্চগতির ওয়াই-ফাই এবং আরামদায়ক বসার ব্যবস্থা।

Advertisement
Advertisement
Advertisement

মো. আলী বলেন, “গ্রাহকদের জন্য আন্তর্জাতিক মানের ব্যাংকিং অভিজ্ঞতা নিশ্চিত করতে পূবালী ব্যাংক সবসময় প্রতিশ্রুতিবদ্ধ। ‘গ্রীন লাউঞ্জ’ উদ্বোধনের মাধ্যমে ক্রেডিট কার্ড গ্রাহকদের জন্য ভ্রমণ আরও আরামদায়ক, নিরাপদ ও প্রিমিয়াম অভিজ্ঞতায় রূপান্তরের নতুন দিগন্ত উন্মোচিত হলো।”

বিষয়: ওসমানীব্যাংকবিজ্ঞপ্তিপূবালী ব্যাংকঅনুষ্ঠানব্যবস্থাপনা পরিচালকবিমানবন্দর
Advertisement
সর্বশেষ
  • ১

    আশুলিয়ায় নারী শ্রমিকের মৃত্যুতে নিরপেক্ষ তদন্ত ও ক্ষতিপূরণ দাবি ব্লাস্টের

  • ২

    বিএনপিকে ‘বিব্রত না করতে’ প্রতিমন্ত্রীর পদ ছাড়লেন ইশরাক

  • ৩

    মিয়ানমারের সেনা-সমর্থিত শাসকদের সঙ্গে কেন আবার যোগাযোগ বাড়াচ্ছে যুক্তরাষ্ট্র

  • ৪

    ইশরাককে ঘিরে বিএনপির অস্বস্তি কতটা গভীর?

  • ৫

    দুর্গাপূজার অষ্টমীতে কুমারীকে দেবী দুর্গার প্রতীক হিসেবে আরাধনা

সম্পর্কিত
  • বেঙ্গল ক্রেডিট কার্ডে বলাকা এক্সিকিউটিভ লাউঞ্জ ব্যবহারের সুবিধা

    বেঙ্গল ক্রেডিট কার্ডে বলাকা এক্সিকিউটিভ লাউঞ্জ ব্যবহারের সুবিধা

    রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের বলাকা এক্সিকিউটিভ লাউঞ্জ ব্যবহারের সুযোগ পাচ্ছেন বেঙ্গল কমার্শিয়াল ব্যাংকের ক্রেডিট কার্ড গ্রাহকরা। সম্প্রতি ইন্টারকন্টিনেন্টাল ঢাকার কার্যালয়ে বেঙ্গল কমার্শিয়াল ব্যাংক ও ইন্টারকন্টিনেন্টালের মধ্যে এ বিষয়ক একটি চুক্তি স্বাক্ষরিত হয়।

  • বিনিয়োগকারীদের নগদ লভ্যাংশ দিল ওয়ালটন

    বিনিয়োগকারীদের নগদ লভ্যাংশ দিল ওয়ালটন

    ২০২৫-২৬ হিসাব বছরে প্রাতিষ্ঠানিক ও সাধারণ বিনিয়োগকারীদের জন্য অনুমোদিত ১৮০ শতাংশ নগদ ডিভিডেন্ড বা লভ্যাংশের অর্থ পরিশোধের ক্ষেত্রে এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করল পুঁজিবাজারে প্রকৌশলখাতে তালিকাভুক্ত দেশের টেক জায়ান্ট ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ পিএলসি।

  • মানবাধিকার কর্মী টিপু সুলতানের মৃত্যুতে আসকের শোক

    মানবাধিকার কর্মী টিপু সুলতানের মৃত্যুতে আসকের শোক

    মানবাধিকার কর্মী ও আইন ও সালিশ কেন্দ্রের (আসক) সাবেক জ্যেষ্ঠ উপপরিচালক মোহাম্মদ টিপু সুলতানের (৬৮) মৃত্যুতে শোক প্রকাশ করেছে সংস্থাটি।

  • দ্রুত ‘জাতীয় এআই নীতিমালা’ অনুমোদনের আহ্বান

    দ্রুত ‘জাতীয় এআই নীতিমালা’ অনুমোদনের আহ্বান

    বাংলাদেশে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তির দায়িত্বশীল ব্যবহার, উদ্ভাবন ও সুশাসন নিশ্চিত করতে ‘জাতীয় এআই নীতিমালা’ দ্রুত অনুমোদনের জোরাল আহ্বান জানিয়েছেন সংশ্লিষ্ট বিশেষজ্ঞরা। তাদের মতে, এআই প্রযুক্তির দ্রুত বিকাশের সঙ্গে তাল মিলিয়ে নিরাপদ, অন্তর্ভুক্তিমূলক ও মানবকেন্দ্রিক ডিজিটাল ভবিষ্যৎ গড়