Chaarcha Logo
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১৮ অক্টোবর, ২০২৬
১৮ অক্টোবর, ২০২৬
Chaarcha logo
সংক্ষেপেকানেক্টম্যাগাজিন

আমরা

আমাদের সম্পর্কেযোগাযোগবিধিনিষেধ ও শর্তাবলিগোপনীয়তার নীতি
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১৮ অক্টোবর, ২০২৬
১৮ অক্টোবর, ২০২৬
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
Chaarcha logo
সর্বশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
আমরা
  • আমাদের সম্পর্কে
  • যোগাযোগ
  • বিধিনিষেধ ও শর্তাবলি
  • গোপনীয়তার নীতি
এক্সপ্লেইনারবিশ্লেষণ

সম্পাদক: সোহরাব হাসান, প্রিন্টার্স বিল্ডিং (লেভেল–১৪), ৫ রাজউক অ্যাভিনিউ, মতিঝিল বাণিজ্যিক এলাকা, ঢাকা–১০০০, বাংলাদেশ

|

স্বত্ব © চরচা

Chaarcha Logo
> কানেক্ট

দ্রুত ‘জাতীয় এআই নীতিমালা’ অনুমোদনের আহ্বান

চরচা ডেস্ক

চরচা ডেস্ক

প্রকাশ : ১৮ অক্টোবর ২০২৬, ১১: ৪০
দ্রুত ‘জাতীয় এআই নীতিমালা’ অনুমোদনের আহ্বান
বিটিআরসি–বিআইজিএফ সম্মেলনে অবিলম্বে জাতীয় এআই নীতিমালা অনুমোদনের জন্য সরকারের প্রতি আহ্বান। ছবি: সংগৃহীত

বাংলাদেশে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তির দায়িত্বশীল ব্যবহার, উদ্ভাবন ও সুশাসন নিশ্চিত করতে ‘জাতীয় এআই নীতিমালা’ দ্রুত অনুমোদনের জোরাল আহ্বান জানিয়েছেন সংশ্লিষ্ট বিশেষজ্ঞরা। তাদের মতে, এআই প্রযুক্তির দ্রুত বিকাশের সঙ্গে তাল মিলিয়ে নিরাপদ, অন্তর্ভুক্তিমূলক ও মানবকেন্দ্রিক ডিজিটাল ভবিষ্যৎ গড়তে সুস্পষ্ট ও কার্যকর নীতিগত কাঠামো প্রয়োজন।

Advertisement

বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি) ও বাংলাদেশ ইন্টারনেট গভর্ন্যান্স ফোরামের (বিআইজিএফ) যৌথ উদ্যোগে ঢাকায় অনুষ্ঠিত তিন দিনব্যাপী সম্মেলনের সমাপনী প্রস্তাবে এ আহ্বান জানানো হয়। ১৫ থেকে ১৭ অক্টোবর অনুষ্ঠিত এ সম্মেলনে ডিজিটাল রূপান্তর, উদীয়মান প্রযুক্তি, ইন্টারনেট গভর্ন্যান্স ও প্রযুক্তির ভবিষ্যৎ নিয়ে আলোচনা হয়।

Advertisement
Advertisement
Advertisement

গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, সম্মেলনের প্রতিপাদ্য ছিল ‘বুদ্ধিমত্তার যুগে ইন্টারনেট শাসন: অন্তর্ভুক্তিমূলক, নিরাপদ, সহনশীল ও মানবকেন্দ্রিক ডিজিটাল ভবিষ্যৎ।’ এতে পাঁচজন আন্তর্জাতিক বক্তাসহ মোট ৮২ জন বক্তা অংশ নেন। সম্মেলনে অংশগ্রহণকারীর সংখ্যা ছিল ৩৫০-এর বেশি। ১২টি অধিবেশন ও একটি কর্মশালায় এআই নীতি, ডেটা সুরক্ষা, সাইবার নিরাপত্তা, ডিজিটাল অন্তর্ভুক্তি, মানবাধিকার এবং প্রযুক্তিগত সক্ষমতা উন্নয়নের মতো বিষয় উঠে আসে।

বক্তারা বলেন, এআই প্রযুক্তির অগ্রগতির পাশাপাশি নাগরিক অধিকার, স্বচ্ছতা, জবাবদিহি ও জনস্বার্থ নিশ্চিত করা জরুরি। জাতীয় এআই নীতিমালায় মানবাধিকার সুরক্ষা, অ্যালগরিদমিক স্বচ্ছতা, বৈষম্য প্রতিরোধ, ব্যক্তিগত তথ্যের নিরাপত্তা এবং নিরাপদ উদ্ভাবনের বিষয়গুলো স্পষ্টভাবে অন্তর্ভুক্ত করতে হবে।

বিএনপির সামনে অনেক ‘পরীক্ষা’, রেজাল্ট ভালো করায় চ্যালেঞ্জ কতটা?bnp-logo

সম্মেলনে অংশ নেওয়া নীতিনির্ধারক, শিক্ষাবিদ, গবেষক, প্রযুক্তিবিশেষজ্ঞ ও শিল্প খাতের প্রতিনিধিরা জাতীয় এআই নীতিমালা দ্রুত অনুমোদনের পাশাপাশি এর বাস্তবায়নে সুনির্দিষ্ট দায়িত্ব বণ্টন, কার্যকর নিয়ন্ত্রক ব্যবস্থা, নিয়মিত পর্যালোচনা এবং সরকারি-বেসরকারি অংশীদারত্ব নিশ্চিত করার সুপারিশ করেন।

তাদের মতে, সময়োপযোগী নীতিমালা এআইয়ের দায়িত্বশীল ও নৈতিক ব্যবহার, গবেষণা, উদ্ভাবন এবং বিনিয়োগের জন্য একটি আস্থাশীল পরিবেশ তৈরি করতে পারে।

সম্মেলনে এআইয়ের সুফল সমাজের সব শ্রেণি-পেশার মানুষের কাছে পৌঁছে দেওয়ার ওপরও গুরুত্ব দেওয়া হয়। এ জন্য অন্তর্ভুক্তিমূলক ডিজিটাল অবকাঠামো, অর্থবহ ইন্টারনেট সংযোগ এবং প্রযুক্তিগত দক্ষতা বৃদ্ধির সুপারিশ করা হয়। বিশেষ করে নারী, শিশু, প্রতিবন্ধী ব্যক্তি, প্রান্তিক জনগোষ্ঠী এবং প্রযুক্তিতে পিছিয়ে থাকা অঞ্চলের মানুষের জন্য প্রযুক্তির সহজলভ্যতা নিশ্চিত করার ওপর জোর দেন অংশীজনেরা।

সমাপনী প্রস্তাবে বলা হয়, এআই ব্যবহারে জনআস্থা তৈরি করতে তথ্যের নিরাপত্তা, ব্যক্তিগত গোপনীয়তা ও সাইবার নিরাপত্তা নিশ্চিত করতে হবে। পাশাপাশি ক্ষতিকর ও বৈষম্যমূলক ব্যবহার প্রতিরোধে কার্যকর সুরক্ষাব্যবস্থা গড়ে তোলা জরুরি। বাংলা ভাষা ও স্থানীয় বাস্তবতার উপযোগী এআই গবেষণা, দক্ষ মানবসম্পদ উন্নয়ন, শিক্ষা ও প্রশিক্ষণ এবং সরকারি সেবায় দায়িত্বশীল এআই ব্যবহারে বিনিয়োগ বাড়ানোরও আহ্বান জানানো হয়।

সম্মেলনের উদ্বোধনী পর্বে স্বাগত বক্তব্য দেন বিআইজিএফের সেক্রেটারি জেনারেল মোহাম্মদ আব্দুল হক অনু। প্রধান অতিথি ছিলেন বিটিআরসির চেয়ারম্যান মেজর জেনারেল মো. এমদাদ উল বারী (অব.)। অতিথি হিসেবে অনলাইনে যুক্ত হন জাতিসংঘের ইন্টারনেট গভর্ন্যান্স ফোরাম সচিবালয়ের ডিজিটাল নীতি ও নিয়ন্ত্রণবিষয়ক বিশেষজ্ঞ আনজা গেঙ্গো।

বিষয়: সরকারসম্মেলনউদ্ভাবনবিটিআরসিএআইসুশাসন
Advertisement
সর্বশেষ
  • ১

    লালন শাহের মৃত্যুবার্ষিকী পালন করেছে কাঠমাণ্ডুর বাংলাদেশ দূতাবাস

  • ২

    ‘প্রশাসন দুই পক্ষের সঙ্গে কথা বলে স্মুথ একটা সমাধান দিতে পারত’

  • ৩

    খুলনায় যুবককে গুলি, ১৫ দিন আগেও হামলা হয়েছিল

  • ৪

    ‘ভুরুঙ্গামারি থেকে এসে পরদিন রাস্তায় অটো নিয়ে বেরিয়ে গেছে’

  • ৫

    ‘আমেরিকাকে ভালোই খুশি রেখেছে বাংলাদেশ, বোয়িং কিনেছে’

সম্পর্কিত
  • ‘উডকিপার প্রো’ নিয়ে এল বার্জার

    ‘উডকিপার প্রো’ নিয়ে এল বার্জার

    উড কোটিং পণ্য ‘বার্জার উডকিপার প্রো’ উন্মোচন করেছে বার্জার পেইন্টস বাংলাদেশ লিমিটেড। গত বৃহস্পতিবার রাজধানীর গুলশান-২ এর হোটেল লেকশোরে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বার্জার উডকিপার প্রো-এর ব্র্যান্ড এনডোর্সার ও জাতীয় ক্রিকেট দলের খেলোয়াড় মুশফিকুর রহিম।

  • নতুন ঠিকানায় ঢাকা ব্যাংকের কলাতিয়া শাখা

    নতুন ঠিকানায় ঢাকা ব্যাংকের কলাতিয়া শাখা

    ঢাকার কেরানীগঞ্জের কলাতিয়ায় নতুন ঠিকানায় কার্যক্রম শুরু করেছে ঢাকা ব্যাংক। এক বিজ্ঞপ্তিতে ঢাকা ব্যাংক জানায়, আজ শনিবার শাখাটির উদ্বোধন করেন ঢাকা ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক ও সিইএমও মো. মোস্তাক আহমেদ।

  • আন্তঃবিশ্ববিদ্যালয় টেবিল টেনিস টুর্নামেন্টের ৬ বিভাগে চ্যাম্পিয়ন আইইউবি

    আন্তঃবিশ্ববিদ্যালয় টেবিল টেনিস টুর্নামেন্টের ৬ বিভাগে চ্যাম্পিয়ন আইইউবি

    এমটিবি-আইইউবি আন্তঃবিশ্ববিদ্যালয় টেবিল টেনিস টুর্নামেন্টের সাতটি বিভাগের মধ্যে ছয়টিতেই চ্যাম্পিয়ন হয়েছে ইনডিপেনডেন্ট ইউনিভার্সিটি বাংলাদেশ (আইইউবি)। আজ শনিবার এক বিজ্ঞপ্তিতে মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক পিএলসি (এমটিবি) জানিয়েছে, এমটিবির পৃষ্ঠপোষকতায় টুর্নামেন্টটি যৌথভাবে আয়োজন করে আইইউবির ডিভিশন

  • সংস্কারে অর্থবহ অংশগ্রহণের আহ্বান জানিয়ে ‘জয়ী’র পলিসি ব্রিফ উপস্থাপন

    সংস্কারে অর্থবহ অংশগ্রহণের আহ্বান জানিয়ে ‘জয়ী’র পলিসি ব্রিফ উপস্থাপন

    রাষ্ট্র পরিচালনা ও সংস্কার প্রক্রিয়ায় তরুণদের অর্থবহ ও প্রাতিষ্ঠানিক অংশগ্রহণ নিশ্চিত করার আহ্বান জানিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। একই সঙ্গে তরুণদের মতামত ও অভিজ্ঞতার ভিত্তিতে প্রণীত একটি সুপারিশপত্র উপস্থাপন করা হয়েছে।